রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
Daily Nasa News
প্রকাশ : শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

চাচাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কালিগঞ্জ খোঁচপাড়া গ্রাম থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায় গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে স্থানীয় আল কেশের মালিকানাধীন একটি আমবাগানে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো পড়ে থাকতে দেখা যায়।হলুদ ও নীল রঙের একটি টিস্যু শপিং ব্যাগের ভেতরে ইংরেজি পত্রিকায় মোড়ানো অবস্থায় এসব অস্ত্র পাওয়া যায়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, শিবগঞ্জ একটি সীমান্তবর্তী এলাকা হওয়ায় আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।এরই ধারাবাহিকতায় তাঁর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে।

তিনি আরও জানান এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং অস্ত্রগুলো কারা,কি উদ্দেশ্যে সেখানে রেখেছে-তা খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

চাচাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কালিগঞ্জ খোঁচপাড়া গ্রাম থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায় গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে স্থানীয় আল কেশের মালিকানাধীন একটি আমবাগানে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো পড়ে থাকতে দেখা যায়।হলুদ ও নীল রঙের একটি টিস্যু শপিং ব্যাগের ভেতরে ইংরেজি পত্রিকায় মোড়ানো অবস্থায় এসব অস্ত্র পাওয়া যায়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, শিবগঞ্জ একটি সীমান্তবর্তী এলাকা হওয়ায় আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।এরই ধারাবাহিকতায় তাঁর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে।

তিনি আরও জানান এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং অস্ত্রগুলো কারা,কি উদ্দেশ্যে সেখানে রেখেছে-তা খতিয়ে দেখা হচ্ছে।

Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত