রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
Daily Nasa News
প্রকাশ : শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

পাঁচবিবিতে বিএনপি নেতাদের নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ

মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি,জয়পুরহাট।

জয়পুরহাটের পাঁচবিবিতে বায়তুন নুর জামে মসজিদে মৃত্য ব্যক্তির জানাজা পূর্ব বক্তব্যকে কেন্দ্র করে উপজেলা বিএনপি'র নেতাদের জড়িয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।আজ ৭ ই ফেব্রুয়ারী শনিবার বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে দলী কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক মোঃ আবু তাহের। 

তিনি লিখিত বক্তব্য বলেন গত ৬ ই ফেব্রুয়ারী শুক্রবার পাঁচবিবি বায়তুন নুর জামে মসজিদে জুম্মার ফরজ নামাজের পর,বিশিষ্ট চিকিৎসক মরহুম ডাঃ মোয়াজ্জেম হোসেন ও স্থানীয় মরহুম আবুল বাশারের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।নামাজের শুরুতে অত্র মসজিদের সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল ও খতিব সাহেব মরহুমের জীবনের উপর সংক্ষিপ্ত আলোচনা করেন।পরবর্তীতে তাদের আলোচনা শেষ হওয়া মাত্র  অত্র মসজিদের মোয়াজ্জিন মাওলানা জামিল হোসেন স্ব- প্রনোদিত হয়ে জয়পুরহাট-১ আসনের জামায়াতের এমপি প্রার্থী ও জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদের নাম ঘোষণা করলে বক্তব্য দিতে গিয়ে মুসল্লীদের বাধার সম্মুখীন হন।

 কিন্তু উক্ত ঘটনাকে কেন্দ্র করে জামায়াত সমর্থিত কতিপয় ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের উদ্দেশ্যে উপজেলা বিএনপি'র সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম,সাবেক সভাপতি জহুরুল আলম তরফদার রুকু ও পৌর বিএনপি'র যুগ্ম-আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইটের নাম জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রকার অপপ্রচার চালাতে থাকে।এতে বিএনপি নেতাদের মানক্ষুন্ন হয়।

তিনি আরো বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনও হিংসাংত্মক মনোভাব নিয়ে রাজনীতি করে না।আর আমাদের নেতাদের জড়িয়ে যে অপপ্রচার চালানো হয়েছে তা উদ্দেশ্য প্রণোদিত।তাই এ ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাঁচবিবি শাখার পক্ষ থেকে তীব্র  প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছে।ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার চালানো থেকে বিরত থাকার জন্য আহবান জানানে হয়।

সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক রেজাউল করিম,পৌর বিএনপি সাবেক সাংগাঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পিন্টু,উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন,পৌর মহিলা দলের সভানেত্রী নিলুফার ইয়াসমিন,সাধারণ সম্পাদক গুলশান আরা গ্যালিন,সাবেক সভানেত্রী মেহেরুন নেছা মেরি প্রমুখ।

বিষয় : রাজনীতি রাজশাহী জয়পুরহাট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

পাঁচবিবিতে বিএনপি নেতাদের নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি,জয়পুরহাট।

জয়পুরহাটের পাঁচবিবিতে বায়তুন নুর জামে মসজিদে মৃত্য ব্যক্তির জানাজা পূর্ব বক্তব্যকে কেন্দ্র করে উপজেলা বিএনপি'র নেতাদের জড়িয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।আজ ৭ ই ফেব্রুয়ারী শনিবার বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে দলী কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক মোঃ আবু তাহের। 

তিনি লিখিত বক্তব্য বলেন গত ৬ ই ফেব্রুয়ারী শুক্রবার পাঁচবিবি বায়তুন নুর জামে মসজিদে জুম্মার ফরজ নামাজের পর,বিশিষ্ট চিকিৎসক মরহুম ডাঃ মোয়াজ্জেম হোসেন ও স্থানীয় মরহুম আবুল বাশারের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।নামাজের শুরুতে অত্র মসজিদের সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল ও খতিব সাহেব মরহুমের জীবনের উপর সংক্ষিপ্ত আলোচনা করেন।পরবর্তীতে তাদের আলোচনা শেষ হওয়া মাত্র  অত্র মসজিদের মোয়াজ্জিন মাওলানা জামিল হোসেন স্ব- প্রনোদিত হয়ে জয়পুরহাট-১ আসনের জামায়াতের এমপি প্রার্থী ও জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদের নাম ঘোষণা করলে বক্তব্য দিতে গিয়ে মুসল্লীদের বাধার সম্মুখীন হন।

 কিন্তু উক্ত ঘটনাকে কেন্দ্র করে জামায়াত সমর্থিত কতিপয় ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের উদ্দেশ্যে উপজেলা বিএনপি'র সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম,সাবেক সভাপতি জহুরুল আলম তরফদার রুকু ও পৌর বিএনপি'র যুগ্ম-আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইটের নাম জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রকার অপপ্রচার চালাতে থাকে।এতে বিএনপি নেতাদের মানক্ষুন্ন হয়।

তিনি আরো বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনও হিংসাংত্মক মনোভাব নিয়ে রাজনীতি করে না।আর আমাদের নেতাদের জড়িয়ে যে অপপ্রচার চালানো হয়েছে তা উদ্দেশ্য প্রণোদিত।তাই এ ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাঁচবিবি শাখার পক্ষ থেকে তীব্র  প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছে।ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার চালানো থেকে বিরত থাকার জন্য আহবান জানানে হয়।

সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক রেজাউল করিম,পৌর বিএনপি সাবেক সাংগাঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পিন্টু,উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন,পৌর মহিলা দলের সভানেত্রী নিলুফার ইয়াসমিন,সাধারণ সম্পাদক গুলশান আরা গ্যালিন,সাবেক সভানেত্রী মেহেরুন নেছা মেরি প্রমুখ।

Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত