মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি,জয়পুরহাট।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের মধ্যে জনসচেতনতা সৃষ্টিতে জয়পুরহাটের পাঁচবিবিতে "ভোটের গাড়ি" প্রচার কার্যক্রম শুরু করেছে।আজ ৭ ই ফেব্রুয়ারী শনিবার সকালে পাঁচবিবি গোহাটি মক্তমঞ্চের সামনে এ প্রচার কার্যক্রম শুরু হয়।"দেশের চাবি আপনার হাতে" প্রতিপাদ্য সামনে রেখে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোট সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভ্রাম্যমাণ এই ভোটের গাড়ি দেশব্যাপী প্রচারণা চালাচ্ছে।
এ প্রচারণার অংশ হিসেবে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন ও ব্যান্ড সংগীত পরিবেশন করা হয়।প্রধান উপদেষ্টার বক্তব্য ছাড়াও চলচ্চিত্র প্রদর্শনীতে রয়েছে জুলাই গণঅভ্যুত্থান,জুলাই যোদ্ধা, আবরার ফাহাদ হত্যা,প্রবাসীদের ভোট ও গণভোটের মাধ্যমে সংস্কার এবং আঞ্চলিক ভাষায় নির্মিত গান পরিবেশনা।পাশাপাশি সাধারণ জনগণের মতামত সংগ্রহ ও মতামত প্রকাশের জন্য স্বাক্ষর বোর্ড উন্মুক্ত করা হয়।উল্লেখ্য "ভোটের গাড়ি" জেলার বিভিন্ন এলাকায় ঘুরে ভোটারদের ভোটের অধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করবে।একইসাথে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ ইং সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য তুলে ধরবে।বিপুল সংখ্যক জনসাধারণ অনুষ্ঠানটি উপভোগ করেন।
বিষয় : জয়পুরহাট
.png)
রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন