রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
Daily Nasa News
প্রকাশ : শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

বাগাতিপাড়ায় মহিলা বিভাগের উদ্যোগে বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত

তারেক রহমানের পক্ষে নির্বাচনী গণসংযোগে অংশ নিয়েছেন কন্যা,ব্যারিস্টার জাইমা রহমান

মিঠামইনে নির্বাচনী প্রচারণায় বাধা ও হামলার শিকার স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমা

মহিলা দলের আয়োজনে পাঁচবিবিতে ধানের শীষের নির্বাচনী মিছিল গণসংযোগ লিফলেট বিতরণ

মেধাবীদের চাকরির আবেদন খরচ দেবে এমপি ফান্ডঃ মনজুরুল ইসলাম

দেশে চাঁদাবাজির সব পথ বন্ধ করা হবেঃ জামায়াত আমির

বেলবাড়িতে জিএম কাদেরের লাঙ্গল মার্কার নির্বাচনী উঠান বৈঠক

নির্বাচনের পরিবেশ বিঘ্নিতে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে নাঃ আমিনুল হক

নির্বাচনের পরিবেশ বিঘ্নিতে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে নাঃ আমিনুল হক

তারেক রহমানের পক্ষে নির্বাচনী গণসংযোগে অংশ নিয়েছেন কন্যা,ব্যারিস্টার জাইমা রহমান

তারেক রহমানের পক্ষে নির্বাচনী গণসংযোগে অংশ নিয়েছেন কন্যা,ব্যারিস্টার জাইমা রহমান
তারেক রহমানের পক্ষে নির্বাচনী গণসংযোগে অংশ নিয়েছেন কন্যা,ব্যারিস্টার জাইমা রহমান

বিশেষ প্রতিবেদক,দৈনিক নাসা নিউজ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী গণসংযোগে অংশ নিয়েছেন তার কন্যা, ব্যারিস্টার জাইমা রহমান।আজ শনিবার ৭ ই ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে গুলশানের পুলিশ প্লাজা থেকে তিনি গণসংযোগের সূচনা করেন।গুলশানের বিভিন্ন সড়ক ঘুরে সাধারণ মানুষকে ধানের শীষের পক্ষে ভোট দেয়ার আহবান জানান জাইমা রহমান।পথচারী,রিকশা চালক, সিএনজি চালক,দোকানি,ফুটপাতের বিক্রেতা এবং শপিং মলে আসা ভোটারদের হাতে তিনি নির্বাচনী লিফলেট বিতরণ করেন।

গণসংযোগ চলাকালে তিনি গুলশানের কিছু অফিস ও ব্যাংকের ভেতরেও প্রবেশ করেন।এক বেসরকারি ব্যাংকের ভেতরে উপস্থিত ভোটারদের সঙ্গে কথা বলে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।ভোটারদের উদ্দেশে তিনি বলেন "আমি তারেক রহমানের কন্যা জাইমা রহমান।আমার বাবা ঢাকা-১৭ আসনের ধানের শীষের প্রার্থী।আপনাদের কাছে তার পক্ষে ভোট চাই"।

এছাড়া গণসংযোগে তিনি পরিবেশবান্ধব বীজ বিতরণ করেন।এসব বীজ লিফলেট মাটিতে বা টবে রোপণ করলে গাছ জন্মাবে,যা নির্বাচনী বর্জ্য কমানো এবং পরিবেশ রক্ষার লক্ষ্যে নেয়া উদ্যোগ বলে জানান তিনি।জাইমা রহমানের সাথে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পরিচর্যাকারী ফাতেমা খাতুন।নিরাপত্তা সদস্যদের উপস্থিতি থাকা সত্ত্বেও তিনি সরাসরি সাধারণ মানুষের সাথে মিশে ভোট চাইতে মাঠে ছিলেন।

গুলশান পুলিশ প্লাজা থেকে শুরু হয়ে গুলশান-১ সার্কেল পর্যন্ত গণসংযোগ চলাকালীন সময়ে তাকে ঘিরে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে। অনেকেই তার সাথে ছবি তোলার চেষ্টা করেন,যা তিনি সানন্দে গ্রহণ করেন।উল্লেখ্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বিষয় : রাজনীতি বিএনপি সারাদেশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

তারেক রহমানের পক্ষে নির্বাচনী গণসংযোগে অংশ নিয়েছেন কন্যা,ব্যারিস্টার জাইমা রহমান

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বিশেষ প্রতিবেদক,দৈনিক নাসা নিউজ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী গণসংযোগে অংশ নিয়েছেন তার কন্যা, ব্যারিস্টার জাইমা রহমান।আজ শনিবার ৭ ই ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে গুলশানের পুলিশ প্লাজা থেকে তিনি গণসংযোগের সূচনা করেন।গুলশানের বিভিন্ন সড়ক ঘুরে সাধারণ মানুষকে ধানের শীষের পক্ষে ভোট দেয়ার আহবান জানান জাইমা রহমান।পথচারী,রিকশা চালক, সিএনজি চালক,দোকানি,ফুটপাতের বিক্রেতা এবং শপিং মলে আসা ভোটারদের হাতে তিনি নির্বাচনী লিফলেট বিতরণ করেন।

গণসংযোগ চলাকালে তিনি গুলশানের কিছু অফিস ও ব্যাংকের ভেতরেও প্রবেশ করেন।এক বেসরকারি ব্যাংকের ভেতরে উপস্থিত ভোটারদের সঙ্গে কথা বলে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।ভোটারদের উদ্দেশে তিনি বলেন "আমি তারেক রহমানের কন্যা জাইমা রহমান।আমার বাবা ঢাকা-১৭ আসনের ধানের শীষের প্রার্থী।আপনাদের কাছে তার পক্ষে ভোট চাই"।

এছাড়া গণসংযোগে তিনি পরিবেশবান্ধব বীজ বিতরণ করেন।এসব বীজ লিফলেট মাটিতে বা টবে রোপণ করলে গাছ জন্মাবে,যা নির্বাচনী বর্জ্য কমানো এবং পরিবেশ রক্ষার লক্ষ্যে নেয়া উদ্যোগ বলে জানান তিনি।জাইমা রহমানের সাথে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পরিচর্যাকারী ফাতেমা খাতুন।নিরাপত্তা সদস্যদের উপস্থিতি থাকা সত্ত্বেও তিনি সরাসরি সাধারণ মানুষের সাথে মিশে ভোট চাইতে মাঠে ছিলেন।

গুলশান পুলিশ প্লাজা থেকে শুরু হয়ে গুলশান-১ সার্কেল পর্যন্ত গণসংযোগ চলাকালীন সময়ে তাকে ঘিরে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে। অনেকেই তার সাথে ছবি তোলার চেষ্টা করেন,যা তিনি সানন্দে গ্রহণ করেন।উল্লেখ্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত