বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
Daily Nasa News
প্রকাশ : শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬

সাংবাদিকদের প্রবেশ সীমিত করে নতুন নির্দেশনা জারি করেছে বিসিবি

স্পোর্টস নিউজ,দৈনিক নাসা নিউজ।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশ সীমিত করে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।এখন থেকে বিসিবির নির্ধারিত কোনো ইভেন্ট ছাড়া গণমাধ্যমকর্মীরা স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না।আজ শনিবার (৩১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।বিজ্ঞপ্তিতে বলা হয় নিরাপত্তা শঙ্কার কথা বিবেচনায় রেখে নতুন এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করা হচ্ছে।নির্দেশনা অনুযায়ী সাংবাদিকদের স্টেডিয়ামে প্রবেশ করতে হবে শুধুমাত্র ১ নম্বর গেইট দিয়ে।

নতুন নিয়মে কেবল ম্যাচ ডে, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন,বিসিবির আমন্ত্রণমূলক অনুষ্ঠান, আগে থেকে জানানো ট্রেনিং বা প্র্যাকটিস সেশন কাভার করার ক্ষেত্রেই সাংবাদিকরা স্টেডিয়ামে ঢুকতে পারবেন।বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও আশপাশের এলাকায় নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সাথে ভেন্যু ও বিসিবি কার্যালয়ের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

সাংবাদিকদের প্রবেশ সীমিত করে নতুন নির্দেশনা জারি করেছে বিসিবি

প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

featured Image

স্পোর্টস নিউজ,দৈনিক নাসা নিউজ।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশ সীমিত করে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।এখন থেকে বিসিবির নির্ধারিত কোনো ইভেন্ট ছাড়া গণমাধ্যমকর্মীরা স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না।আজ শনিবার (৩১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।বিজ্ঞপ্তিতে বলা হয় নিরাপত্তা শঙ্কার কথা বিবেচনায় রেখে নতুন এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করা হচ্ছে।নির্দেশনা অনুযায়ী সাংবাদিকদের স্টেডিয়ামে প্রবেশ করতে হবে শুধুমাত্র ১ নম্বর গেইট দিয়ে।

নতুন নিয়মে কেবল ম্যাচ ডে, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন,বিসিবির আমন্ত্রণমূলক অনুষ্ঠান, আগে থেকে জানানো ট্রেনিং বা প্র্যাকটিস সেশন কাভার করার ক্ষেত্রেই সাংবাদিকরা স্টেডিয়ামে ঢুকতে পারবেন।বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও আশপাশের এলাকায় নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সাথে ভেন্যু ও বিসিবি কার্যালয়ের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।

Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত