বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
Daily Nasa News
প্রকাশ : শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬

নির্বাচনে ও গণভোট পর্যবেক্ষণে আসছে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক

নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত থাকবে বিজিবির কুইক রেসপন্স ফোর্স ও হেলিকপ্টার ইউনিট

ভারত থেকে ছাড়া পেয়েছে বাংলাদেশের ১২৮ জেলে

 বেগম খালেদা জিয়া সৎ ছিলেন,দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন,আত্মত্যাগী ছিলেন,দেশপ্রেমিক ছিলেনঃ আইন উপদেষ্টা

নির্বাচন ঘিরে এখন পর্যন্ত ভালো লেভেল প্লেয়িং ফিল্ড আছেঃ প্রেস সচিব

নির্বাচনের সময় সবাই দলবলে কেন্দ্রে গিয়ে গণভোটে হ্যাঁ ভোট দেবেনঃ প্রেস সচিব

আমেরিকার ভিসা বন্ড আরোপ এটা আমার কাছে খুব অস্বাভাবিক মনে হচ্ছে নাঃ পররাষ্ট্র উপদেষ্টা

খালেদা জিয়ার নামে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ

খালেদা জিয়ার নামে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ

নির্বাচনে ও গণভোট পর্যবেক্ষণে আসছে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক

নির্বাচনে ও গণভোট পর্যবেক্ষণে আসছে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
নির্বাচনে ও গণভোট পর্যবেক্ষণে আসছে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক

স্টাফ করেসপন্ডেন্ট,দৈনিক নাসা নিউজ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ও গণভোট পর্যবেক্ষণে এখন পর্যন্ত ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক আসার বিষয়টি নিশ্চিত হয়েছে।আজ শনিবার ৩১ শে জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) সহ ৬টি আন্তর্জাতিক সংস্থা অন্তত ৬৩ জন পর্যবেক্ষক পাঠাতে সম্মত হয়েছে।এর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন,১৬টি দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে যুক্ত ৩২ জন ব্যক্তি পর্যবেক্ষক হিসেবে নির্বাচনে অংশ নেবেন।

এ নিয়ে আসন্ন নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা দাঁড়াল ৩৩০ জন,যা ২০২৪ ইং সালের ৭ ই জানুয়ারির বিতর্কিত নির্বাচনের তুলনায় দ্বিগুণের ও বেশি।ঐ নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা ছিল তুলনামূলকভাবে অনেক কম।এর আগে ১২তম জাতীয় সংসদ নির্বাচনে ১৫৮ জন,১১তম জাতীয় নির্বাচনে ১২৫ জন এবং ১০ম নির্বাচনে মাত্র ৪জন আন্তর্জাতিক পর্যবেক্ষক ছিলেন।

ওআইসি'র দুই সদস্যের পর্যবেক্ষক দলটির নেতৃত্ব দেবেন সংস্থাটির নির্বাচন পর্যবেক্ষণ ইউনিটের প্রধান শাকির মাহমুদ বান্দার।এছাড়া এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (আনফ্রেল) থেকে ২৮ জন,কমনওয়েলথ সেক্রেটারিয়েট থেকে ২৫ জন,যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) থেকে ৭জন এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) থেকে একজন পর্যবেক্ষক আসবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভয়েস ফর জাস্টিস,ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল,এসএনএএস আফ্রিকা,সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এবং পোলিশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স-এর মতো সংস্থার প্রতিনিধিত্বকারী ৩২ জন ব্যক্তি পর্যবেক্ষক হিসেবেও নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সফর সমন্বয়ের দায়িত্বে থাকা সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ জানান আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা আরো বাড়তে পারে।আমন্ত্রণ জানানো কয়েকটি দেশ এখনো তাদের প্রতিনিধিদের নাম নিশ্চিত করেনি।

যেসব দেশ এখনো প্রতিনিধি চূড়ান্ত করেনি-তাদের মধ্যে রয়েছে ভারত, নেপাল, অস্ট্রেলিয়া, ব্রাজিল,কানাডা,মিসর,ফ্রান্স,কুয়েত,মরক্কো,নাইজেরিয়া ও রোমানিয়া।এছাড়া দক্ষিণ এশিয়ার নির্বাচন ব্যবস্থাপনা সংস্থাগুলোর ফোরাম ফেমবোসা শিগগিরই তাদের পর্যবেক্ষকদের নাম ঘোষণা করতে পারে।এবারের নির্বাচনে ৫০টির বেশি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে প্রায় ২ হাজার প্রার্থী ৩০০টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে অনুষ্ঠিত হবে জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট।

সূত্রঃ বাসস

বিষয় : নির্বাচন জাতীয় গণভোট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনে ও গণভোট পর্যবেক্ষণে আসছে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক

প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

featured Image

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত