শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Daily Nasa News
প্রকাশ : শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬

ভারত থেকে ছাড়া পেয়েছে বাংলাদেশের ১২৮ জেলে

বিশেষ প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ।

বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ভারত থেকে ছাড়া পেয়েছে বাংলাদেশের ১২৮ জেলে।এছাড়া বাংলাদেশ থেকে মুক্তি পেয়েছেন আরও ২৩ ভারতীয় জেলে।আজ শুক্রবার ৩০ শে জানুয়ারি ছাড়া পাওয়া বাংলাদেশি জেলেদের দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ কোস্টগার্ড।কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন গত ১৮ এবং ২৩ শে অক্টোবর বাংলাদেশ জলসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণরত অবস্থায় বাংলাদেশ নৌবাহিনী দু'টি ভারতীয় ফিশিং বোটসহ ২৩ জন জেলেকে আটক করে। 

অপর দিকে গত বছরের ১৬,১৭,১৯ এবং ৩০ শে নভেম্বর ভারতীয় জলসীমায় মৎস্য আহরণের অভিযোগে পাঁচ'টি বাংলাদেশি ফিশিং বোটসহ ১২৮ জন জেলেকে আটক করে ভারতীয় কোস্টগার্ড।পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বি-পক্ষীয় সমঝোতার মাধ্যমে আটক থাকা জেলেদের বিনিময়ের সিদ্ধান্ত গৃহীত হয়।সিদ্ধান্ত অনুযায়ী ২৯ শে জানুয়ারি বাংলাদেশ কোস্টগার্ডের তত্ত্বাবধানে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনে বাংলাদেশে আটক থাকা ২৩ জন ভারতীয় জেলেকে দু'টি ফিশিং বোটসহ ভারতীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়।একই সাথে ভারতে আটক থাকা ১২৮ জন বাংলাদেশি জেলেসহ পাঁচ'টি ফিশিং বোট বাংলাদেশ কোস্টগার্ড গ্রহণ করে।

বিষয় : জাতীয় ভারত জেলে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ভারত থেকে ছাড়া পেয়েছে বাংলাদেশের ১২৮ জেলে

প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

featured Image

বিশেষ প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ।

বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ভারত থেকে ছাড়া পেয়েছে বাংলাদেশের ১২৮ জেলে।এছাড়া বাংলাদেশ থেকে মুক্তি পেয়েছেন আরও ২৩ ভারতীয় জেলে।আজ শুক্রবার ৩০ শে জানুয়ারি ছাড়া পাওয়া বাংলাদেশি জেলেদের দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ কোস্টগার্ড।কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন গত ১৮ এবং ২৩ শে অক্টোবর বাংলাদেশ জলসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণরত অবস্থায় বাংলাদেশ নৌবাহিনী দু'টি ভারতীয় ফিশিং বোটসহ ২৩ জন জেলেকে আটক করে। 

অপর দিকে গত বছরের ১৬,১৭,১৯ এবং ৩০ শে নভেম্বর ভারতীয় জলসীমায় মৎস্য আহরণের অভিযোগে পাঁচ'টি বাংলাদেশি ফিশিং বোটসহ ১২৮ জন জেলেকে আটক করে ভারতীয় কোস্টগার্ড।পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বি-পক্ষীয় সমঝোতার মাধ্যমে আটক থাকা জেলেদের বিনিময়ের সিদ্ধান্ত গৃহীত হয়।সিদ্ধান্ত অনুযায়ী ২৯ শে জানুয়ারি বাংলাদেশ কোস্টগার্ডের তত্ত্বাবধানে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনে বাংলাদেশে আটক থাকা ২৩ জন ভারতীয় জেলেকে দু'টি ফিশিং বোটসহ ভারতীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়।একই সাথে ভারতে আটক থাকা ১২৮ জন বাংলাদেশি জেলেসহ পাঁচ'টি ফিশিং বোট বাংলাদেশ কোস্টগার্ড গ্রহণ করে।

Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত