সিনিয়র রিপোর্টারঃ রাকিবুল ইসলাম।
রাজশাহীতে মাদ্রাসা মাঠে শনিবার জনতার মহাসমাবেশে দাঁড়িয়ে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ ও রাষ্ট্র সংস্কারের রূপরেখা তুলে ধরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে।বক্তব্যে তারেক রহমান বলেন গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনা ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।তিনি অভিযোগ করেন দীর্ঘদিন ধরে মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছে।এর অবসান ঘটাতে হলে জনগণকেই ঐক্যবদ্ধ হয়ে রায় দিতে হবে।
সমাবেশে তিনি সরাসরি ভোটের আহ্বান জানিয়ে বলেন "ভোট দেবেন কিসে-ধানের শীষে"। এ সময় মাঠজুড়ে ধানের শীষের পক্ষে স্লোগানে মুখর হয়ে উঠে পরিবেশ।সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।বক্তারা বলেন রাজশাহীর এই জনসমাগম পরিবর্তনের বার্তা বহন করছে এবং আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রস্তুতির স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।
সমাবেশ ঘিরে মাদ্রাসা মাঠ ও আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান ছিল। শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ হয়।রাজনৈতিক বিশ্লেষকদের মতে,রাজশাহীর মতো গুরুত্বপূর্ণ অঞ্চলে এ ধরনের বড় জনসমাবেশ বিএনপির সাংগঠনিক শক্তি ও মাঠ পর্যায়ের সমর্থনের প্রতিফলন।
.png)
বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন