সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
Daily Nasa News
প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬

গণতন্ত্র ও গণমানুষের স্বার্থে গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত

জনতার হাতে হামলার শিকার সড়ক পরিবহনের আওয়ামী চাঁদাবাজ ও গডফাদার আব্বাস

ফুটপাত ও সড়ক দখলমুক্ত করে জনদুর্ভোগ কমাতে বিশেষ অভিযান শুরু

রাজধানী ঢাকা ও আশপাশের মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে

রমজানে

রমজানে "ভোরের ডাক" স্লিপ দিয়ে কিশোর গ্যাংয়ের চাঁদাবাজির অভিযোগ

গাবতলীতে ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করলেন ট্রাফিক ডিসি ছানোয়ার হোসেন

 হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোনসেট উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিয়েছে পল্টন থানা পুলিশ

সোহরাওয়ার্দী উদ্যানে মাদক বিরোধী অভিযানে সাংবাদিকসহ ও শিক্ষার্থীকে মারধর,৪ পুলিশ ক্লোজড

নরসিংদীতে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় জড়িতদের ৭২ ঘন্টার গ্রেফতারের আল্টিমেটাম

সাংবাদিকদের উপর হামলার ঘটনায় জড়িতদের ৭২ ঘন্টার গ্রেফতারের আল্টিমেটাম

নিজস্ব প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ। 

নরসিংদীতে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় জড়িতদের সব আসামীকে আগামী ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশন (ক্র্যাব)।পাশাপাশি এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপি বরাবর স্মারকলিপি দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।আজ বৃহস্পতিবার ২৯ শে জানুয়ারি দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ চত্বরে ক্র্যাবের আয়োজনে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশে এ হুঁশিয়ারি দেন সংগঠনের সভাপতি মির্জা মেহেদী তমাল।

তিনি বলেন সিসিটিভির ফুটেজ দেখে এজাহার নামীয় আসামীদের আগামী ২৪ ঘন্টার মধ্যে ছবি প্রকাশ করতে হবে।অন্যথায় নরসিংদী জেলার এসপি ও মাধবদী থানার ওসির অপসারণের জন্য বৃহত্তর কর্মসুচি ঘোষণা করা হবে।ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহীদুল ইসলাম বলেন নরসিংদীর ড্রিম হলিডে পার্কে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) পিকনিকের বাসে চাঁদার দাবিতে স্থানীয় সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে সাংবাদিক সমাজ।

ঘটনার পর স্বরাষ্ট্র উপদেষ্টা বা আইজিপি কেউই ক্র্যাবের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করেননি,আহতদের দেখতেও যাননি-যা খুবই দুঃখজনক।নরসিংদীতে যারা সাংবাদিকদের হামলা করেছে তারা চিহ্নিত চাঁদাবাজ। তাদের সঙ্গে পুলিশের যোগসাজশ রয়েছে।কারণ পুলিশও ওইসব চাঁদাবাজদের কাছ থেকে ভাগ পায়।সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা না নেয়ায় তিনি নরসিংদী জেলার এসপি ও থানার ওসির অপসারনের দাবিও জানান তিনি।

ডিইউজে সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন ক্রাইম রিপোর্টাররা যখন আঘাতপ্রাপ্ত তখন বোঝা যায় দেশের কি অবস্থা।এ ঘটনায় কারা জড়িত তা স্পষ্ট।তাই অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে।সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন,ক্র্যাব সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ ,ক্র্যাব'র সাবেক সভাপতি খায়রুজ্জামান কামালসহ সাংবাদিক নেতারা।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে জাতীয় প্রেসক্লাব,ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে),ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ),ল' রিপোর্টার্স ফোরাম,বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম-বিএসআরএফ,ডিফেন্স জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন-ডিজাব,রিপোর্টার্স এগেইনস্ট করাপশন-র্যাক,পলিটিক্যাল রিপোর্টার্স ফোরাম,ঢাকা মেডিকেল রিপোর্টার্স এ্যাসোসিয়েশন, ,ট্রান্সপোর্ট রিপোর্টার্স এ্যাসোসিয়েশন,ঢাকা জার্নালিষ্ট কাউন্সিলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এই মানববন্ধনে সংহতি প্রকাশ করেন।

বিষয় : সাংবাদিক ঢাকা রাজধানী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

নরসিংদীতে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় জড়িতদের ৭২ ঘন্টার গ্রেফতারের আল্টিমেটাম

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত