বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
Daily Nasa News
প্রকাশ : বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

লালমনিরহাটে আবু তাহেরের নির্বাচনী প্রচারণা,জামায়াতে যোগ দিলেন ৪৫ বিএনপি কর্মী

​নিজস্ব প্রতিবেদক,লালমনিরহাট। 

বৈষম্য,দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে লালমনিরহাটে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন জামায়াতে ইসলামীর প্রার্থী এ্যাডভোকেট আবু তাহের।গতকাল ​মঙ্গলবার ২৭ শে জানুয়ারি লালমনিরহাট পৌরসভার বিভিন্ন এলাকায় আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি আগামী ১২ ই ফেব্রুয়ারির নির্বাচনে লালমনিরহাট সদর-৩ আসনে 'দাঁড়ি পাল্লা' মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।নির্বাচনী মাঠের উত্তাপ বাড়িয়ে সোমবার রাতে তিস্তা ডিগ্রি কলেজ মাঠে এক জনসভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় স্থানীয় বিএনপির ৪৫ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।নবাগতদের স্বাগত জানিয়ে আবু তাহের বলেন একটি ন্যায়বিচার ভিত্তিক সমাজ গঠনে সাধারণ মানুষের ঐক্য এখন সময়ের দাবি।

উঠান বৈঠকে এ্যাডভোকেট আবু তাহের বলেন ​দুর্নীতি ও চাঁদাবাজি নির্মূল,তিনি জয়ী হলে এলাকাকে সব ধরনের চাঁদাবাজি ও দুর্নীতি থেকে মুক্ত করার ঘোষণা দেন।​ইনসাফ কায়েম, সমাজে বৈষম্য দূর করে প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।উন্নয়ন পরিকল্পনা,লালমনিরহাট সদর আসনের সামগ্রিক উন্নয়নে বিশেষ পরিকল্পনার কথা জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ শাহ আলম এবং সাবেক জেলা আমীর এ্যাডভোকেট আব্দুল বাতেন।এছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয় : রাজনীতি সারাদেশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

লালমনিরহাটে আবু তাহেরের নির্বাচনী প্রচারণা,জামায়াতে যোগ দিলেন ৪৫ বিএনপি কর্মী

প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

featured Image

​নিজস্ব প্রতিবেদক,লালমনিরহাট। 

বৈষম্য,দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে লালমনিরহাটে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন জামায়াতে ইসলামীর প্রার্থী এ্যাডভোকেট আবু তাহের।গতকাল ​মঙ্গলবার ২৭ শে জানুয়ারি লালমনিরহাট পৌরসভার বিভিন্ন এলাকায় আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি আগামী ১২ ই ফেব্রুয়ারির নির্বাচনে লালমনিরহাট সদর-৩ আসনে 'দাঁড়ি পাল্লা' মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।নির্বাচনী মাঠের উত্তাপ বাড়িয়ে সোমবার রাতে তিস্তা ডিগ্রি কলেজ মাঠে এক জনসভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় স্থানীয় বিএনপির ৪৫ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।নবাগতদের স্বাগত জানিয়ে আবু তাহের বলেন একটি ন্যায়বিচার ভিত্তিক সমাজ গঠনে সাধারণ মানুষের ঐক্য এখন সময়ের দাবি।

উঠান বৈঠকে এ্যাডভোকেট আবু তাহের বলেন ​দুর্নীতি ও চাঁদাবাজি নির্মূল,তিনি জয়ী হলে এলাকাকে সব ধরনের চাঁদাবাজি ও দুর্নীতি থেকে মুক্ত করার ঘোষণা দেন।​ইনসাফ কায়েম, সমাজে বৈষম্য দূর করে প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।উন্নয়ন পরিকল্পনা,লালমনিরহাট সদর আসনের সামগ্রিক উন্নয়নে বিশেষ পরিকল্পনার কথা জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ শাহ আলম এবং সাবেক জেলা আমীর এ্যাডভোকেট আব্দুল বাতেন।এছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত