রোববার, ০১ মার্চ ২০২৬
Daily Nasa News
প্রকাশ : শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬

অষ্টগ্রামে মাজারে যাওয়ার পথে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

কিশোরগঞ্জ প্রতিনিধি। 

কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় মাজারে যাওয়ার পথে  পিকআপ গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায়  মিঠামইন উপজেলার ২ জন নিহত,১২  জনগুরুতর  আহত হয়েছে।আজ ২৪ শে জানুয়ারি সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার জিরো পয়েন্ট ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানাধীন চিলিকুট দরবার শরীফে গমনের প্রাক্কালে সিভিল পিকআপ গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।এতে গাড়িতে থাকা ২ যাত্রী নিহতসহ ১২ জন গুরুতর আহত হয়েছেন।দুর্ঘটনায় নিহত হন মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের মারিঅন্দ গ্রামের চেয়ারম্যান বাড়ির  হাদিস মিয়া (৫৫) ও ভড়া গ্রামের নূরে আলম  । 

খবর পেয়ে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেব খানের নেতৃত্বে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।আহতদের উদ্ধার করে প্রথমে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহতদেরকে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বিষয় : সারাদেশ কিশোরগঞ্জ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

রোববার, ০১ মার্চ ২০২৬

অষ্টগ্রামে মাজারে যাওয়ার পথে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image

কিশোরগঞ্জ প্রতিনিধি। 

কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় মাজারে যাওয়ার পথে  পিকআপ গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায়  মিঠামইন উপজেলার ২ জন নিহত,১২  জনগুরুতর  আহত হয়েছে।আজ ২৪ শে জানুয়ারি সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার জিরো পয়েন্ট ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানাধীন চিলিকুট দরবার শরীফে গমনের প্রাক্কালে সিভিল পিকআপ গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।এতে গাড়িতে থাকা ২ যাত্রী নিহতসহ ১২ জন গুরুতর আহত হয়েছেন।দুর্ঘটনায় নিহত হন মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের মারিঅন্দ গ্রামের চেয়ারম্যান বাড়ির  হাদিস মিয়া (৫৫) ও ভড়া গ্রামের নূরে আলম  । 

খবর পেয়ে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেব খানের নেতৃত্বে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।আহতদের উদ্ধার করে প্রথমে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহতদেরকে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত