মিজানুর রহমান রিপন,কলাপাড়া,পটুয়াখালী।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসন ১১৪ পটুয়াখালী-৪ (কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা) নির্বাচনী প্রচারণার প্রথম জনসভায় বিএনপি'র কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও বিএনপি দলীয় ধানের শীষ প্রতীকের প্রার্থী জননেতা আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন বলেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য কৃষি কার্ড প্রবর্তন করা হবে এবং মহিপুর কে উপজেলা করা হবে।
গতকাল বৃহস্পতিবার ২২ শে জানুয়ারি বিকাল ৩.৩০ টার সময় মহিপুর থানাধীন মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এক নির্বাচনী বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।মহিপুর থানা বিএনপি'র সভাপতি আঃ জলিল হাওলাদারের সভাপতিত্বে ধানের শীষ প্রতীকের বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি দলীয় প্রার্থী জননেতা আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন ।তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন যদি গ্রহনযোগ্য ও নিরপেক্ষ হয় তাহলে জনগণ ভোট দিয়ে বিএনপি কে নির্বাচিত করবে এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে।
তিনি আরো বলেন বিগত ১৫-১৬ বছর আওয়ামীলীগ জোর করে ক্ষমতায় ছিল ও আপনারা যাঁরা আওয়ামীলীগ কে ভোট দিয়েছেন।যাঁরা আওয়ামীলীগ কে সমর্থন দিয়েছেন আমি তাদের খারাপ বলছিনা, তখন এই মহিপুুরের উন্নয়নের জন্য তারা কি করছেন প্রশ্ন রেখে বলেন এই হাই স্কুলের দেওয়াল ভেঙ্গে পরছে,ছাত্র ছাত্রীদের বসার জায়গা নেই,নতুন ভবন হয়নি, রাস্তা ঘাট ব্রীজ কার্লভার্ট তৈরি হয়নি, আমি নিজে দেখেছি ডালবুগন্জ ইউনিয়নের যাতায়াতের কোনো পাকা রাস্তা নেই। অথচ এই এলাকায় তাদের চেয়ারম্যান ও দুই জন মন্ত্রী ছিলেন।
এবিএম মোশাররফ হোসেন জনগণের উদ্দেশ্যে বলেন, আমাকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করলে ছয় মাস সময় দিবেন তার মধ্যে আমি এই এলাকার উন্নয়নে রাস্তা ঘাট কার্লভার্ট কাঁচা থেকে পাকায় উন্নীত করে দিব ইনশাল্লাহ্।এ সভায় মহিপুর সদর ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের সাবেক ইউপি সদস্য রানী বেগম এবং স্হানীয় এনসিপি'র কয়েকজন নেতা কর্মী বিএনপি দলীয় প্রার্থী এবিএম মোশাররফ হোসেন কে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন। এ সভায় মহিপুর থানাধীন চারটি ইউনিয়ন হতে প্রায় ১৫ হাজারের অধীক নেতাকর্মী,সমর্থক ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
এ নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপি'র সভাপতি হাজী হুমায়ুন সিকদার,সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু,কলাপাড়া উপজেলা বিএনপি'র সাবেক আহবায়ক মনিরুজ্জামান মনির,নুরুল হক মুন্সী,গাজী সরোয়ার,কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক,সাধারণ সম্পাদক মূসা তাওহীদ নান্নু মুন্সী,কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসুল্লি,মহিপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ ফজলু গাজী,লতাচাপলী ইউনিয়ন বিএনপি'র সভাপতি মহিউদ্দিন মুসুল্লি সুলতান,মহিপুর বিএনপি নেতা মাহতাব ভূইয়া, মহিপুর থানা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ইউসুফ হাওলাদার,মহিপুর সদর ইউনিয়ন বিএনপি'র সভাপতি মিজানুর রহমান হাওলাদার প্রমুখ।
এছাড়াও এ নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন,কুয়াকাটা পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার,কলাপাড়া পৌর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক কাজল তালুকদার,লালুয়া ইউপি চেয়ারম্যান, ধানখালী ইউপি সাবেক চেয়ারম্যান,লতাচাপলী ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহিপুর এস আর ও এস বি সমিতির সভাপতি,মহিপুর সদর ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ,মহিপুর থানা যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদক,স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক ও সদস্য সচিব, শ্রমিক দল সভাপতি ও সাধারণ সম্পাদক,মহিপুর সদর ইউনিয়ন, লতাচাপলী ইউনিয়ন,ডালবুগন্জ ইউনিয়ন ও ধুলাসার ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক বৃন্দ,ছাত্রদল আহ্বায়ক ও সদস্য সচিব,কৃষক দল ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক, ওলামা দল সভাপতি ও সাধারণ সম্পাদক,মহিলা দল নেতৃবৃন্দ,মৎস্যজীবি দল সভাপতি ও সাধারণ সম্পাদক,তাঁতি দল সভাপতি ও সাধারণ সম্পাদক, মহিপুর সদর ইউনিয়ন যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য অংঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।নির্বাচনী এ বিশাল জনসভাটি সন্ঞ্চালনায় ছিলেন মহিপুর থানা বিএনপি'র সংগ্রামী সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহজাহান পারভেজ।
.png)
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন