মোক্তার হোসেন গোলাপ,কিশোরগঞ্জ।
কিশোরগঞ্জ-৪ (ইটনা,মিঠামইনও অষ্টগ্রাম) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন।আজ ২২ শে জানুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরে অবস্থিত জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।বর্তমানে তিনি সেখানেই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।জানা গেছে বিকেলে ভৈরবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভা জনসভাস্থলে যাওয়ার পথেই তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন।
এ সময় তার শরীরে তীব্র জ্বর অনুভূত হয় এবং তিনি বমি করতে শুরু করেন।পরিস্থিতির দ্রুত অবনতি দেখে তাকে কালক্ষেপণ না করে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ বাহার উদ্দিন ভূঁইয়া জানিয়েছেন অ্যাডভোকেট ফজলুর রহমান জ্বর ও শ্বাসকষ্টে ভুগছেন।চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা তার শ্বাসযন্ত্রে সংক্রমণ শনাক্ত করেছেন। তার জন্য বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ সকলেই সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করছেন।
.png)
রোববার, ০১ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন