বিশেষ প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ।
দীর্ঘ ২২ বছর পর আবার সিলেট সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।সর্বশেষ তিনি সিলেটে এসেছিলেন জেলা বিএনপির কর্মী সম্মেলনে,তখন তিনি দলের যুগ্ম মহাসচিবের দায়িত্বে ছিলেন।সেই সময়ে জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির নির্বাচনি প্রচারণা শুরু হতো দলীয় প্রধান হিসেবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হাত ধরে-হযরত শাহজালাল (রহঃ) ও হযরত শাহপরান (রহঃ)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে।
এবার সেই ঐতিহ্য অনুসরণ করেই মায়ের পথ ধরে তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে যাচ্ছেন।আজ বুধবার ২১ শে জানুয়ারি সিলেট থেকেই শুরু হবে তার নির্বাচনি কার্যক্রম।দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত জীবন কাটানোর পর গত বছরের ৫ আগস্ট-পরবর্তী সময়ে, গত ২৫ শে ডিসেম্বর তিনি দেশে ফেরেন।সেদিন সিলেট হয়ে ঢাকায় এলেও সিলেটবাসীর সাথে সরাসরি সাক্ষাৎ হয়নি।দলীয় নির্দেশনায় বিমানবন্দরে নেতাকর্মীদের জড়ো না হতে বলা হয়েছিল।অবশেষে অপেক্ষার অবসান ঘটছে।প্রায় ২২ বছর পর সিলেটের মানুষ সরাসরি দেখছেন বিএনপির এই শীর্ষ নেতাকে।
জেলা বিএনপির নেতারা তারেক রহমানের সফরসূচি সম্পর্কে জানান দলের চেয়ারম্যান সন্ধ্যায় বিমানযোগে সিলেটে পৌঁছে যাবেন।রাতেই তিনি হযরত শাহজালাল (রহঃ) ও হযরত শাহপরাণ (রহঃ) এর মাজার জিয়ারত করবেন।এরপর তিনি দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে শ্বশুরবাড়ি যাবেন।পরদিন বৃহস্পতিবার সকাল ১০টায় গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে অরাজনৈতিক তরুণের সাথে মত-বিনিময় করবেন বিএনপি চেয়ারম্যান।
পরে বেলা ১১টার দিকে তিনি নগরীর চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন।এখান থেকেই আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনি প্রচার শুরু হবে।সিলেটের জনসভা শেষ করে তারেক রহমান সড়কপথে ঢাকায় ফিরবেন।ফেরার সময় তিনি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় আয়োজিত পৃথক দুটি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন।পথে কিশোরগঞ্জের ভৈরব,ব্রাহ্মণবাড়িয়া,নরসিংদী ও নারায়ণগঞ্জে সভা করার কথা রয়েছে বলেও দলীয় নেতারা বলছেন।
এদিকে সিলেটে তারেক রহমানের আগমন ও জনসভাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা নিয়মিত মাইকিং,প্রস্তুতি সভা,প্রচার শেষ করেছেন।এখন চলছে শেষ মুহূর্তের কাজ।গতকাল মঙ্গলবার ২০ শে জানুয়ারি বিকেলে নগরীর রিকাবীবাজার,চৌহাট্টা ও আম্বরখানা এলাকায় গিয়ে দেখা গেছে তারেক রহমানের ছবি সম্বলিত তোরণ,বিলবোর্ড,ব্যানার ও ফেস্টুন দিয়ে সাজনো হয়েছে।নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে রয়েছে জনসভার প্রচারের ব্যানার-ফেস্টুন।নগর জুড়ে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।আলীয়া মাদ্রাসা মাঠের চারপাশ সাজানো হয়েছে নেতাকর্মীদের শুভেচ্ছা জানানোর বিলবোর্ড-ব্যানার-ফেস্টুনে। মাদ্রাসা মাঠে বাঁশ ও কাঠ দিয়ে মঞ্চ নির্মাণ করা হয়েছে।
বিএনপি প্রতিষ্ঠার পর জিয়াউর রহমান প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়ে এবং খালেদা জিয়া ১৯৯১ ইং সাল থেকে সব কয়টি নির্বাচনে সিলেটে থেকেই নির্বাচনি প্রচারা শুরু করেছেন। সেই ধারাবাহিকতা তারেক রহমানও বজায় রেখেছেন।সিলেট সফর উপলক্ষে সিলেট-১ আসনের প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির বলেন সিলেট ও সুনামগঞ্জ থেকে তিন লাখ বা তারও বেশি নেতাকর্মী-সমর্থকের উপস্থিতি প্রত্যাশা করছে দল।এটি কোনো বিভাগীয় সমাবেশ নয়,তবু সাম্প্রতিক সময়ে সিলেটের অন্যতম বড় জনসমাবেশ হবে এটি।
জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন বিপুল জনসমাগম সামাল দিতে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দলীয় ইউনিটগুলোকে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে মাঠে নামানো হয়েছে।প্রায় তিন লাখ মানুষের সমাগমের লক্ষ্য নেওয়া হয়েছে।আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে সমাবেশ শুরু হবে।বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা আগের রাতেই মাঠে অবস্থান নেবেন।নির্বাচনি আচরণবিধি মেনেই জনসভার মঞ্চ প্রস্তুত করা হচ্ছে।জনসভা জনসমুদ্রে পরিণত হবে এবং এটি দেশের রাজনীতিতে একটি "মাইলফলক" হিসেবে বিবেচিত হবে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোঃ সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন জনসভা ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।অপ্রীতিকর ঘটনা এড়াতে সমাবেশস্থল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি থাকবে
বিষয় : রাজনীতি বিএনপি তারেক রহমান
.png)
বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন