বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
Daily Nasa News
প্রকাশ : শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬

নির্বাচনে ও গণভোট পর্যবেক্ষণে আসছে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক

নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত থাকবে বিজিবির কুইক রেসপন্স ফোর্স ও হেলিকপ্টার ইউনিট

ভারত থেকে ছাড়া পেয়েছে বাংলাদেশের ১২৮ জেলে

 বেগম খালেদা জিয়া সৎ ছিলেন,দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন,আত্মত্যাগী ছিলেন,দেশপ্রেমিক ছিলেনঃ আইন উপদেষ্টা

নির্বাচন ঘিরে এখন পর্যন্ত ভালো লেভেল প্লেয়িং ফিল্ড আছেঃ প্রেস সচিব

নির্বাচনের সময় সবাই দলবলে কেন্দ্রে গিয়ে গণভোটে হ্যাঁ ভোট দেবেনঃ প্রেস সচিব

আমেরিকার ভিসা বন্ড আরোপ এটা আমার কাছে খুব অস্বাভাবিক মনে হচ্ছে নাঃ পররাষ্ট্র উপদেষ্টা

খালেদা জিয়ার নামে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ

খালেদা জিয়ার নামে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ

বেগম খালেদা জিয়া সৎ ছিলেন,দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন,আত্মত্যাগী ছিলেন,দেশপ্রেমিক ছিলেনঃ আইন উপদেষ্টা

 বেগম খালেদা জিয়া সৎ ছিলেন,দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন,আত্মত্যাগী ছিলেন,দেশপ্রেমিক ছিলেনঃ আইন উপদেষ্টা
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

নিজস্ব প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ। 

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন বেগম খালেদা জিয়া সৎ ছিলেন,দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন,আত্মত্যাগী ছিলেন,দেশপ্রেমিক ছিলেন।উনার মধ্যে রুচির এক অবিস্মরণীয় প্রকাশ ছিল।পরমতসহিষ্ণু ছিলেন। বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম জিয়াকে ধারণ করতে হবে।আজ শুক্রবার ১৬ ই জানুয়ারি বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে "নাগরিক সমাজ'র উদ্যোগে আয়োজিত শোক সভায় তিনি এসব কথা বলেন।উপদেষ্টা বলেন আল্লাহর কাছে হাজার শোকর যে আজ আমরা মুক্তভাবে বেগম জিয়ার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে পারছি।

তিনি বলেন বাংলাদেশের মানুষ আজ স্বাধীনভাবে ঘৃণাও প্রকাশ করতে পারছে, স্বাধীনভাবে ভালোবাসাও প্রকাশ করতে পারছে।এজন্য এক নেত্রীর ঠাঁই হয়েছে মানুষের হৃদয়ে, আরেক জনের ঠাঁই হয়েছে বিতাড়িত ভূমিতে।দৈনিক নিউ এজ সম্পাদক ও সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর বলেছেন খালেদা জিয়া কেবল একটি জাতীয়তাবাদী দলের নেত্রী ছিলেন না,তিনি সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন,যা দলমত-নির্বিশেষে লাখ লাখ মানুষের জানাজায় অংশগ্রহণের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে।

দ্যা ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন বিগত সরকার যখন খালেদা জিয়াকে নানাভাবে নিষ্পেষণ করলো,হাউজ অ্যারেস্ট করা হলো,যেখানে হৃদয়বিদারক ভাবে তার চিকিৎসা হলো না।২০২৪ ইং সালের ৭ ই আগস্ট তিনি যে বাণী দিলেন,সেটা ধ্বংস ও প্রতিহিংসার বিপরীতে তার উদারতা। তার এই মানসিকতা আমরা মনেপ্রাণে ধারণ করতে পারলে আগামীর বাংলাদেশ হবে ভিন্ন রকম।

লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ বলেন উত্থানপর্বে বেগম খালেদা জিয়া বিপর্যস্ত অবস্থা থেকে দলকে উত্তরণ করেন। সরকার পরিচালনায় আরেকটি অবস্থায় তাকে দেখা গেছে। আর ২০০৭ ইং পরবর্তী সময়ে তাকে নিগৃহীত হতে হয়েছে,তিনি ভিকটিম হয়েছেন নানাভাবে।তবে উত্থানপর্বেই আপসহীনতার তকমা তিনি পেয়ে গেছেন।শেষ পর্বে তিনি যে ভিকটিম হয়েছেন, সেটা মানুষের কাছে সহানুভূতির সৃষ্টি করেছে।

এর আগে শোকসভায় যোগ দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান,তাঁর স্ত্রী জুবাইদা রহমান,মেয়ে জাইমা রহমান,খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমানসহ পরিবারের সদস্যরা।অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ দেশের গুরুত্বপূর্ণ সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।শোকসভায় সভাপতিত্ব করেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে. আর. মোদাচ্ছির হোসেন। উপস্থাপনা করেন আশরাফ কায়সার ও কাজী জেসিন।

বিষয় : বাংলাদেশ জাতীয়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

বেগম খালেদা জিয়া সৎ ছিলেন,দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন,আত্মত্যাগী ছিলেন,দেশপ্রেমিক ছিলেনঃ আইন উপদেষ্টা

প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

featured Image

নিজস্ব প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ। 

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন বেগম খালেদা জিয়া সৎ ছিলেন,দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন,আত্মত্যাগী ছিলেন,দেশপ্রেমিক ছিলেন।উনার মধ্যে রুচির এক অবিস্মরণীয় প্রকাশ ছিল।পরমতসহিষ্ণু ছিলেন। বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম জিয়াকে ধারণ করতে হবে।আজ শুক্রবার ১৬ ই জানুয়ারি বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে "নাগরিক সমাজ'র উদ্যোগে আয়োজিত শোক সভায় তিনি এসব কথা বলেন।উপদেষ্টা বলেন আল্লাহর কাছে হাজার শোকর যে আজ আমরা মুক্তভাবে বেগম জিয়ার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে পারছি।

তিনি বলেন বাংলাদেশের মানুষ আজ স্বাধীনভাবে ঘৃণাও প্রকাশ করতে পারছে, স্বাধীনভাবে ভালোবাসাও প্রকাশ করতে পারছে।এজন্য এক নেত্রীর ঠাঁই হয়েছে মানুষের হৃদয়ে, আরেক জনের ঠাঁই হয়েছে বিতাড়িত ভূমিতে।দৈনিক নিউ এজ সম্পাদক ও সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর বলেছেন খালেদা জিয়া কেবল একটি জাতীয়তাবাদী দলের নেত্রী ছিলেন না,তিনি সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন,যা দলমত-নির্বিশেষে লাখ লাখ মানুষের জানাজায় অংশগ্রহণের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে।

দ্যা ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন বিগত সরকার যখন খালেদা জিয়াকে নানাভাবে নিষ্পেষণ করলো,হাউজ অ্যারেস্ট করা হলো,যেখানে হৃদয়বিদারক ভাবে তার চিকিৎসা হলো না।২০২৪ ইং সালের ৭ ই আগস্ট তিনি যে বাণী দিলেন,সেটা ধ্বংস ও প্রতিহিংসার বিপরীতে তার উদারতা। তার এই মানসিকতা আমরা মনেপ্রাণে ধারণ করতে পারলে আগামীর বাংলাদেশ হবে ভিন্ন রকম।

লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ বলেন উত্থানপর্বে বেগম খালেদা জিয়া বিপর্যস্ত অবস্থা থেকে দলকে উত্তরণ করেন। সরকার পরিচালনায় আরেকটি অবস্থায় তাকে দেখা গেছে। আর ২০০৭ ইং পরবর্তী সময়ে তাকে নিগৃহীত হতে হয়েছে,তিনি ভিকটিম হয়েছেন নানাভাবে।তবে উত্থানপর্বেই আপসহীনতার তকমা তিনি পেয়ে গেছেন।শেষ পর্বে তিনি যে ভিকটিম হয়েছেন, সেটা মানুষের কাছে সহানুভূতির সৃষ্টি করেছে।

এর আগে শোকসভায় যোগ দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান,তাঁর স্ত্রী জুবাইদা রহমান,মেয়ে জাইমা রহমান,খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমানসহ পরিবারের সদস্যরা।অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ দেশের গুরুত্বপূর্ণ সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।শোকসভায় সভাপতিত্ব করেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে. আর. মোদাচ্ছির হোসেন। উপস্থাপনা করেন আশরাফ কায়সার ও কাজী জেসিন।

Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত