রোববার, ২৯ মার্চ ২০২৬
Daily Nasa News

চাটমোহরে খাসির মাংসের নাম শিয়ালের মাংস বিক্রি

নিউজ ডেস্ক,দৈনিক নাসা নিউজ।

পাবনার চাটমোহরে খাসির মাংসের নাম করে শিয়ালের মাংস বিক্রি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছেন আশরাফুল ইসলাম নামের এক কসাই।তবে পুলিশ তাকে আটক করতে যাওয়ার আগে সে এলাকা ছেড়ে পালিয়ে যায়।গতকাল বৃহস্পতিবার ১৫ ই জানুয়ারি রাতে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান গত মঙ্গলবার বিকেলে হরিপুর বাজারে খাসির মাংস বিক্রি করতে যান আশরাফুল।কিন্তু মাংসের রঙ অতিরিক্ত লাল হওয়ার কারণে বাজারের লোকজনের সন্দেহ হয়।এরপর তাকে জেরা করার এক পর্যায়ে আশারফুল স্বীকার করে খাসি নয় শিয়ালের মাংস বিক্রি করতে এসেছিল সে।পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে মাংস উদ্ধারকরে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের মাধ্যমে মাটিতে পুঁতে ফেলা হয়।এরই ফাঁকে এলাকা থেকে পালিয়ে যান অভিযুক্ত আশরাফুল।

ওসি গোলাম সরওয়ার হোসেন জানান আশরাফুল নামের ওই কসাই মাংস বিক্রি করতে গেলে এলাকার লোকজনের সন্দেহ হয়। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মাংস উদ্ধার করা হয়েছে। কিন্তু পুলিশ যাওয়ার আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত কসাই।উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ স্বপন কুমার সরকার জানান আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি।ফাঁদ পেতে শিয়াল ধরার পর স্থানীয় বাজারে বিক্রি করতে গিয়েছিল আশরাফুল নামের ঐ কসাই।মাংসটি শিয়ালের এমন সত্যতা পেয়েছি।এ ব্যাপারে থানায় নিয়মিত মামলা হবে।

বিষয় : সারাদেশ পাবনা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

রোববার, ২৯ মার্চ ২০২৬

চাটমোহরে খাসির মাংসের নাম শিয়ালের মাংস বিক্রি

প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

featured Image

নিউজ ডেস্ক,দৈনিক নাসা নিউজ।

পাবনার চাটমোহরে খাসির মাংসের নাম করে শিয়ালের মাংস বিক্রি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছেন আশরাফুল ইসলাম নামের এক কসাই।তবে পুলিশ তাকে আটক করতে যাওয়ার আগে সে এলাকা ছেড়ে পালিয়ে যায়।গতকাল বৃহস্পতিবার ১৫ ই জানুয়ারি রাতে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান গত মঙ্গলবার বিকেলে হরিপুর বাজারে খাসির মাংস বিক্রি করতে যান আশরাফুল।কিন্তু মাংসের রঙ অতিরিক্ত লাল হওয়ার কারণে বাজারের লোকজনের সন্দেহ হয়।এরপর তাকে জেরা করার এক পর্যায়ে আশারফুল স্বীকার করে খাসি নয় শিয়ালের মাংস বিক্রি করতে এসেছিল সে।পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে মাংস উদ্ধারকরে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের মাধ্যমে মাটিতে পুঁতে ফেলা হয়।এরই ফাঁকে এলাকা থেকে পালিয়ে যান অভিযুক্ত আশরাফুল।

ওসি গোলাম সরওয়ার হোসেন জানান আশরাফুল নামের ওই কসাই মাংস বিক্রি করতে গেলে এলাকার লোকজনের সন্দেহ হয়। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মাংস উদ্ধার করা হয়েছে। কিন্তু পুলিশ যাওয়ার আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত কসাই।উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ স্বপন কুমার সরকার জানান আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি।ফাঁদ পেতে শিয়াল ধরার পর স্থানীয় বাজারে বিক্রি করতে গিয়েছিল আশরাফুল নামের ঐ কসাই।মাংসটি শিয়ালের এমন সত্যতা পেয়েছি।এ ব্যাপারে থানায় নিয়মিত মামলা হবে।

Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত