বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
Daily Nasa News
প্রকাশ : শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

বনানীতে সেনাসদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন মাহদী আমিন

প্রধানমন্ত্রীকে সভাপতি করে নতুন একনেক গঠন

সোহরাওয়ার্দী উদ্যানে মাদক বিরোধী অভিযানে সাংবাদিকসহ ও শিক্ষার্থীকে মারধর,৪ পুলিশ ক্লোজড

প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দাবী-দাওয়া নিয়ে শিক্ষকদের আর রাজপথে নামতে হবে নাঃ শিক্ষামন্ত্রী

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান'র সাথে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ঈদের আগে ইমাম,মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দিবে সরকার

ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ,অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা

শহীদ শরিফ ওসমান বিন হাদী

নিজস্ব প্রতিবেদক,দৈনিক নাসা নিউজ।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হবে। এ উপলক্ষে আজ শনিবার ২০ ই ডিসেম্বর দেশের সব সরকারি,আধা সরকারি,স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠান,শিক্ষা প্রতিষ্ঠান সহ বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা।

এর আগে গত বৃহস্পতিবার ১৮ ই ডিসেম্বর রাতে জাতির উদ্দেশে দেয়া ভাষণে ওসমান হাদির মৃত্যুতে একদিনের এই রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

ঐ দিন জাতির উদ্দেশে দেয়া ভাষণের শুরুতেই ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে প্রধান উপদেষ্টা বলেন "ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের এই অমর সৈনিককে (ওসমান হাদি) মহান রাব্বুল আলামিন শহিদ হিসেবে কবুল করুন, এই দোয়া করি।তার এই অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তার প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি"।

একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে অধ্যাপক ড. ইউনূস বলেন শহিদ ওসমান হাদির অকাল মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি।এ উপলক্ষে ঐ দিন দেশের সব সরকারি,আধা সরকারি,স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার ১২ ই ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে আসা দুই সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি।ঐ সময় রিকশায় থাকা অবস্থায় তার মাথায় গুলি লাগে।ঘটনার পর প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।একপর্যায়ে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

পরবর্তীতে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে সরকারিভাবে সিঙ্গাপুরে নেয়া হয়।তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় গত বৃহস্পতিবার ১৮ ই ডিসেম্বর রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে (এসজিএইচ) মৃত্যুবরণ করেন তিনি।তার মৃত্যুর ঘটনায় হত্যাকারীদের বিচারের দাবিতে দেশজুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ ছড়িয়ে পড়ে।

সবশেষ শুক্রবার সন্ধ্যা ৬ টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওসমান হাদির মরদেহ দেশে আসে। বর্তমানে তার মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।আজ শনিবার জোহরের নামাজের পর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত হবেন জুলাই গণঅভ্যুত্থানের এই সম্মুখযোদ্ধা।

বিষয় : জাতীয় শোক ওসমান হাদি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ,অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা

প্রকাশের তারিখ : ২০ ডিসেম্বর ২০২৫

featured Image

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত