বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
Daily Nasa News
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

বনানীতে সেনাসদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন মাহদী আমিন

প্রধানমন্ত্রীকে সভাপতি করে নতুন একনেক গঠন

সোহরাওয়ার্দী উদ্যানে মাদক বিরোধী অভিযানে সাংবাদিকসহ ও শিক্ষার্থীকে মারধর,৪ পুলিশ ক্লোজড

প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দাবী-দাওয়া নিয়ে শিক্ষকদের আর রাজপথে নামতে হবে নাঃ শিক্ষামন্ত্রী

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান'র সাথে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ঈদের আগে ইমাম,মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দিবে সরকার

হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি চূড়ান্তভাবে ভারতের সিদ্ধান্তের উপর নির্ভর করছেঃ পররাষ্ট্র উপদেষ্টা

বিশেষ প্রতিবেদক,দৈনিক নাসা নিউজ।

জুলাই-আগস্ট অভ্যুত্থানে সংঘটিত হতাহতের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদন্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি চূড়ান্তভাবে ভারতের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

দিল্লির আশ্রয়ে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি হাসিনার প্রত্যর্পণের ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্যের প্রেক্ষাপটে গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে এমন তথ্য দেন।

জয়শঙ্করের বক্তব্যের বিষয়ে বাংলাদেশের অবস্থান কি তা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা কি করতে পারি বলেন তো? করণীয় তেমন কিছু আসলে নেই। কারণ ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে ফেরত পাঠাতে।

 ভারত রাজি না হলে কিছুই কি করার নেই-এমন প্রশ্নের মুখে তৌহিদ হোসেন আবারও বলেন রাজি না হলে আসলেতো করার কিছু নাই। আমরা রাজি করানোর চেষ্টা চালিয়ে যেতে পারি এইটুকুই।এর চেয়ে বেশি কিছু করতে পারি না।

গত বছরের ৫ ই আগস্ট রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তারপর তিনি সেখানেই আছেন।তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালও ভারতে আছেন।

 মানবতা বিরোধী অপরাধের দায়ে ট্রাইব্যুনাল ১৭ ই নভেম্বর শেখ হাসিনা ও কামালকে মৃত্যুদন্ড দিয়েছে।সেদিন এক বিবৃতিতে ২ জনকে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান জানায় সরকার। এরপর ২৩ শে নভেম্বর ভারতকে কূটনৈতিকপত্র পাঠায় সরকার।

তার ৩ দিন পর দিল্লি চিঠি পাওয়ার কথা স্বীকার করে।তবে শেখ হাসিনা ও কামালকে ফেরত দেওয়া হবে কি না সে বিষয়ে ভারত এখনো কিছু জানায়নি।

আওয়ামী লীগ সভাপতির ভারতে থাকার বিষয়টি তার ব্যক্তিগত সিদ্ধান্ত মন্তব্য করে সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুষ্ঠানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর বলেন হাসিনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার ভারতে আসতে বাধ্য হওয়ার পরিস্থিতি’র প্রভাব থাকবে।

গত শনিবার এনডিটিভি লিখেছে হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে এনডিটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক রাহুল কানওয়ালের সাথে আলাপচারিতায় জয়শঙ্করের কাছে জানতে চাওয়া হয় শেখ হাসিনা যতদিন চান ততদিনই ভারতে থাকতে পারবেন কিনা।

জবাবে জয়শঙ্কর বলেন ‘এটা একটা ভিন্ন বিষয়, তাই না? তিনি একটি বিশেষ পরিস্থিতিতে এখানে এসেছেন।তাকে ঘিরে যা ঘটছে তাতে সেই পরিস্থিতির স্পষ্ট প্রভাব রয়েছে বলে আমি মনে করি।কিন্তু তারপরও,এটা এমন এক বিষয় যে বিষয়ে সিদ্ধান্ত তাকেই নিতে হবে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের প্রেক্ষাপটে শেখ হাসিনাকে ফেরতের বিষয়টিতে দেশটির সরকারের ভূমিকার কথাও বলেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা।ভারতের বাইরে ৩য় কোনো দেশে শেখ হাসিনা যাওয়ার পরিকল্পনার বিষয়েও কোনো কোনো সংবাদ মাধ্যমে খবর হয়েছে।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন এটাও তো আমার কিছু করার নেই, বাংলাদেশেও খুব বেশি কিছু করার নেই।আমরা তো চাই যে,উনি ফেরত আসুক।

বিষয় : রাজনীতি জাতীয় আওয়ামীলীগ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি চূড়ান্তভাবে ভারতের সিদ্ধান্তের উপর নির্ভর করছেঃ পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২৫

featured Image

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত