বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
Daily Nasa News

কৃষি

কৃষিতে আধুনিকায়নের ছোঁয়া লেগেছে লালমনিরহাটে

মোঃ সাব্বির আহমেদ,করেসপন্ডেন্ট,লালমনিরহাট।কৃষিতে আধুনিকায়নের ছোঁয়া লেগেছে লালমনিরহাটে।চলতি বোরো মৌসুমে শ্রম ও খরচ বাঁচাতে জেলায় শুরু হয়েছে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান রোপণ।গতকাল রবিবার ২৫ শে জানুয়ারি দুপুরে সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের সিন্ধুমতি এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই আধুনিক পদ্ধতির উদ্বোধন করা হয়।প্রথাগত পদ্ধতিতে ধান রোপণের বদলে এবার ২ হাজার ৫০০টি বিশেষ ট্রে-তে উৎপাদিত চারা রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে জমিতে লাগানো হয়েছে। কৃষি কর্মকর্তারা বলছেন এই পদ্ধতিতে চারার শিকড় অক্ষত থাকে এবং চারা দ্রুত বেড়ে উঠে।আধুনিক এই পদ্ধতির উল্লেখযোগ্য খরচ ও শ্রম সাশ্রয়: শ্রমিক নির্ভরতা কমিয়ে রোপণ খরচ বহুগুণ কমিয়ে আনে।দ্রুত রোপণঃ এক দিনে প্রায় ১৫ বিঘা জমিতে ধান রোপণ করা সম্ভব।সুস্থ চারাঃ প্রতিকূল আবহাওয়ায় পলিথিন শেডের নিচে ট্রে-তে চারা উৎপাদিত হওয়ায় তা সুস্থ ও স্বাস্থ্যকর থাকে। অধিক ফলনঃ চারার শিকড় ক্ষতিগ্রস্ত না হওয়ায় রোপণের পর চারা দ্রুত মাটি থেকে পুষ্টি গ্রহণ করতে পারে। "রাইস ট্রান্সপ্লান্টার ব্যবহার বোরো মৌসুমে একটি যুগান্তকারী পদক্ষেপ।কুয়াশা ও শীতে চারা ভালো রাখতে এবং যান্ত্রিক কৃষিতে কৃষকদের উদ্বুদ্ধ করতে আমরা নিয়মিত কাজ করছি।" মোঃ মতিউল আলম,অতিরিক্ত উপ-পরিচালক (শস্য),কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।লালমনিরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মোঃ মতিউল আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নুরুজ্জামান রনি ও বাসস-এর জেলা সংবাদদাতা মোঃ বিপুল ইসলাম।কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উপসহকারী কৃষি কর্মকর্তা ফেরদৌস ইসলাম ও জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে স্থানীয় কৃষকরা এই প্রযুক্তি দেখে দারুণ আগ্রহ প্রকাশ করেন এবং ভবিষ্যতে যান্ত্রিক পদ্ধতিতে চাষাবাদের অঙ্গীকার করেন।

 কৃষিতে আধুনিকায়নের ছোঁয়া লেগেছে লালমনিরহাটে