মোঃ মানিক মিয়া,বিশেষ করেসপন্ডেন্ট। রংপুর মহানগরীর হাজীরহাট থানা এলাকায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।এ সময় বালু ভর্তি ২টি ট্রাক জব্দ করা হয়।পুলিশ সূত্রে জানা যায় ১১ ই এপ্রিল ২০২৬ ইং খ্রিস্টাব্দ দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে হাজীরহাট থানার একটি দল ভবানীপুর এলাকার নজিরেরহাটগামী কাঁচা রাস্তায় অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক ফেলে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়।গ্রেফতারকৃত আসামিদের মধ্যে রয়েছেন মোঃ নূর হোসেন (৪০),মোঃ আশিক ইসলাম,শরিফুল ইসলামসহ আরও কয়েকজন। পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।পুলিশ জানায় আটককৃতরা দীর্ঘদিন ধরে নদীর পাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রাকযোগে বিক্রির উদ্দেশ্যে পরিবহন করছিল।অভিযানের সময় তারা বালু পরিবহনের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি।এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দকৃত ট্রাক ও আলামত থানায় নিয়ে আসা হয়েছে এবং সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে।হাজীরহাট থানা পুলিশ জানায়, অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।