প্রিন্ট এর তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬
রংপুর-সৈয়দপুর মহাসড়কের পাগলাপীর বাজারে যানজট নিরসনে - হাইওয়ে পুলিশ
||
মোঃ আব্দুল কাহার সিদ্দিকী,রংপুর। হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের সম্মানিত পুলিশ সুপার জনাব আবু তোরাব মোঃ শামছুর রহমান মহোদয়ের নেতৃত্বে রংপুর-সৈয়দপুর মহাসড়কে পাগলাপীর বাজারে ডিউটি তদারকি করেন হাইওয়ে পুলিশ ৷ এদিকে গতকাল পাগলাপীর বাজার বাস স্ট্যান্ডে জেলা ট্রাফিক এবং তারাগঞ্জ হাইওয়ে পুলিশের সদস্যরা মহাসড়কে যানজট নিরসনের কাজ করতেছে ৷তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি)মোস্তাফিজুর রহমান বলেন রংপুর–সৈয়দপুর মহাসড়কে যানজট নিরসন ও মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়ির কাগজপত্র যাচাই চলছে।পুলিশ সুপার মহোদয় পাগলাপীর বাজারে বিভিন্ন যানবাহনের নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং মহাসড়কে যানজট সৃষ্টি করে এমন কার্যক্রম থেকে সকলকে বিরত থাকার নির্দেশনা প্রদান করেন ৷
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত