প্রিন্ট এর তারিখ : ৩০ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬
খলেয়া গঞ্জিপুর স্কুল ও কলেজে আন্তঃক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক আয়োজন
||
আব্দুল কাহার সিদ্দিকী রংপুর জেলা প্রতিনিধিঃ রংপুর সদর উপজেলার ৫ নং খলেয়া ইউনিয়নের গঞ্জিপুর স্কুল ও কলেজ মাঠে চার শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে আন্তঃক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল রবিবার গঞ্জিপুর স্কুল ও কলেজ এর মাঠে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।আন্তঃক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ ৷অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা ছাত্রদলের আহবায়ক ইঞ্জিনিয়ার শরীফ নেওয়াজ জোহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খলেয়া গঞ্জিপুর স্কুল ও কলেজের অধ্যক্ষ শ্রী সুধীর চন্দ্র গোস্বামী। আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন রংপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহ মোঃ মাসুদ রানা ৷উক্ত অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন ভিন্ন জগত লিমিটেডের পরিচালক তৌহিদ আহমেদ বাপ্পী এবং প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন খলেয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোত্তালেবুল হক।অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মাজহারুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনরংপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ আকাশ, খলেয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাওছার আলম শাহ্,খলেয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল কাদের এবং গংগাচড়া সরকারি কলেজ ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয় সম্পাদক মারিফুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ৷সঞ্চালনায় ছিলেন গঞ্জিপুর স্কুল ও কলেজের প্রভাষক মোঃ ফারুক হোসেনের ৷খেলাটি পরিচালনা করেন সহকারী শিক্ষক দিলীপ কুমার রায়।খেলাটির সার্বিক সহযোগিতা করেন রংপুর সদর উপজেলা ছাত্রদলের ছাত্রনেতা মিলন মিয়া। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিতহয়।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত