প্রিন্ট এর তারিখ : ২৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬
পাগলাপীর স্কুল ও কলেজের এডহক কমিটির দায়িত্ব গ্রহণ
||
মোঃ আব্দুল কাহার সিদ্দিকী,জেলা করেসপন্ডেন্ট,রংপুর। রংপুর সদর উপজেলার, হরিদেবপুর ইউনিয়নের পাগলাপীর স্কুল ও কলেজের নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুল গণিকে ফুল দিয়ে বরণ করে নেন কলেজটি অধ্যক্ষ জয়নাল আবেদিন।গতকাল কলেজ হলরুমে পরিচিতি সভার মাধ্যমে দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়।নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বোর্ড কর্তৃক মনোনীত পাকুড়িয়া শরীফ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল গণি।শিক্ষক প্রতিনিধি বদরুল আলম,অভিভাবক সদস্য সামছুল আলম এবং কমিটির সদস্য সচিব প্রতিষ্ঠানটির অধক্ষ্য জয়নাল আবেদিন। জানা গেছে, গত ২৪ আগস্ট দিনাজপুর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ পাগলাপীর স্কুল ও কলেজের এডহক কমিটির অনুমোদন দেয়।এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার পরিচিতি সভার মাধ্যমে কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়।দায়িত্ব গ্রহণের পর বক্তব্যে এডহক কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুল গণি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন,নৈতিকতা,শৃঙ্খলা ও দেশপ্রেমের চেতনায় শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহবান জানান।এদিকে নতুন এডহক কমিটি গঠন নিয়ে আপত্তি জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।তারা এ কমিটিকে বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানান।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত