প্রিন্ট এর তারিখ : ২৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬
মাদক বিরোধী তৎপরতায় হাজীরহাট পুলিশ,দুই যুবক গ্রেফতার
||
মোঃ মানিক মিয়া,বিশেষ প্রতিনিধি। রংপুর মহানগরীর হাজীরহাট থানাধীন উত্তম চওড়াপাড়া এলাকায় মাদক বিরোধী ও ওয়ারেন্ট তামিল অভিযানে দুই যুবককে গ্রেফতার করেছে হাজীরহাট থানা পুলিশ।এ সময় তাদের কাছ থেকে ইয়াবা সেবনের কাজে ব্যবহৃত দুইটি কাগজে মোড়ানো পাইপ উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা যায় উপ-পুলিশ কমিশনার (অপরাধ),আরপিএমপি রংপুরের নির্দেশনা এবং হাজীরহাট থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে ২৮ শে আগস্ট রাত ১২টা ৫০ মিনিটের দিকে উত্তম চওড়াপাড়া গ্রামের ব্র্যাক স্কুলের ভেতরে অভিযান পরিচালনা করা হয়।অভিযানে এসআই (নিঃ) মোঃ সাজ্জাদ হোসেনের নেতৃত্বে এএসআই (নিঃ) মোঃ সাইফুল ইসলামসহ পুলিশের একটি দল অংশ নেয়।অভিযানকালে ঘটনাস্থল থেকে মোঃ রাশেদুল ইসলাম ওরফে তারেক (২৫) এবং মোঃ আবু বক্কর (২৪) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা দুজনই উত্তম চওড়াপাড়া এলাকার বাসিন্দা।পুলিশ জানায় গ্রেফতারকৃতদের কাছ থেকে ইয়াবা সেবনের দুইটি কাগজে মোড়ানো পাইপ উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় রংপুর মহানগর পুলিশের হাজীরহাট থানায় নন-এফআইআর প্রসিকিউশন নং-৮৪/২৬, তারিখ ২৮ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দে রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮-ইং এর ৯০ ধারায় মামলা/প্রসিকিউশন করা হয়েছে।মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা অব্যাহত এলাকায় মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে হাজীরহাট থানা পুলিশের নিয়মিত অভিযানকে স্থানীয় নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।বিশেষ করে রাতের বেলায় পুলিশের এমন তৎপরতা অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখছে বলে মনে করছেন স্থানীয়রা।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক বিরোধী অভিযান ও আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।অভিযানের পর সংশ্লিষ্ট এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত