প্রিন্ট এর তারিখ : ০৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬
গোরস্থানের মোটর চুরির ঘটনায় মিরপুরে গণধোলাইয়ের পর পুলিশের হাতে ২ সন্দেহভাজন আটক
||
মোঃ আশিক আলী,করেসপন্ডেন্ট,মিরপুর,কুষ্টিয়া। কুষ্টিয়ার মিরপুর উপজেলার সুলতানপুর এলাকায় গোরস্থানের পানির মোটর ও মালামাল চুরির ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।আটককৃতরা হলেন-সুলতানপুর গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে মোঃ জাহিদুল ইসলাম (৪২) এবং ফোরকানের ছেলে মোঃ সানোয়ার (৩৫)।এলাকাবাসীর হাতে আটক ও পুলিশের কাছে সোপর্দঃস্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় গত ৩১ জুলাই রাতে সুলতানপুর গ্রামের গোরস্থান থেকে ব্যবহৃত পানির মোটরসহ বিভিন্ন মালামাল চুরি হয়।এর জের ধরে গত ১ লা আগস্ট শনিবার দুপুর আনুমানিক ২:০০ ঘটিকার সময় গোরস্থান সংলগ্ন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় জাহিদুল ও সানোয়ারকে চোর সন্দেহে ধরে ফেলে স্থানীয় বিক্ষুব্ধ এলাকাবাসী।আইনি ব্যবস্থা ও আদালতে প্রেরণ:প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা চলাফেরা ও কথাবার্তায় অসংলগ্ন আচরণ করে এবং কোনো সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হয়।কোনো ধরনের ধর্তব্য অপরাধ বা অপ্রীতিকর ঘটনা এড়াতে মিরপুর থানা পুলিশ ফৌজদারি কার্যবিধি (ফৌঃ কাঃ বিঃ) আইনের ৫৪ ধারায় তাদের গ্রেপ্তার দেখায়।আজ ২ রা আগস্ট মিরপুর থানার জিডি নং- ৭০ (তারিখ: ০২/০৮/২০২৬) মূলে ডিউটি অফিসার ও সঙ্গীয় ফোর্সের মাধ্যমে গ্রেপ্তারকৃত দুই আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ কুষ্টিয়া আদালতে সোপর্দ করা হয়েছে।এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান "স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দুজনকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে"।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত