প্রিন্ট এর তারিখ : ০৫ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬
হাজীরহাটে নিয়মিত মামলার আসামীসহ ৪ জন গ্রেফতার
||
মোঃ মানিক মিয়া,বিশেষ প্রতিনিধি। রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) হাজীরহাট থানার পৃথক দুই অভিযানে মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মাদকদ্রব্যসহ ৩ জন এবং নিয়মিত মামলার ১ জন আসামী রয়েছেন।পুলিশ সূত্রে জানা যায় উপ-পুলিশ কমিশনার (অপরাধ) এর নির্দেশনায় হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে বৃহস্পতিবার রাতভর ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।অভিযানের একপর্যায়ে ৩ জুলাই রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে পূর্ব মন্থনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে ৩ যুবককে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩০০ টাকা। গ্রেফতারকৃতরা হলেন-মোঃ আরিফুল ইসলাম তামিম (২০), মোঃ মামুন (২২) ও মোঃ আল আমিন (২২)। তাদের বিরুদ্ধে রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮ এর ৯০ ধারায় নন-এফআইআর প্রসিকিউশন দায়ের করা হয়েছে।অন্য দিকে একই রাতে রাত ১০টা ৫ মিনিটে হাজীরহাট থানাধীন বখতিয়ারপুর উচ্চাটারী এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলার এক আসামী মোঃ শুভ মিয়া (২৫)'কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।তিনি হাজীরহাট থানার একটি মামলার এজাহারভুক্ত আসামী।পুলিশ জানিয়েছে গ্রেফতারকৃত সকল আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং নিয়মিত মামলার আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত