প্রিন্ট এর তারিখ : ০৫ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬
হরকলি মাঝাপাড়া গ্রামের রাস্তার সলিং কাজ শুভ উদ্বোধন
||
আব্দুল কাহার সিদ্দিকী,জেলা করেসপন্ডেন্ট,রংপুর। রংপুর সদর উপজেলার ২ নং হরিদেবপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কিশামত হরকলি মাঝাপাড়া গ্রামের রাস্তার সলিং কাজ উদ্বোধন ৷গতকাল সকালে হরকলি মাঝাপাড়ার ছত্তার এর বাড়ি থেকে কুশাদোলা ব্রিজ পর্যন্ত রাস্তার ইটের সলিং এর কাজ শুভ উদ্বোধন করেন অত্র ওয়ার্ডের আলোকিত ইউপি সদস্য মোঃ গোলজার হোসেন ৷এ সময় উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ডের বিএনপির সভাপতি মোঃ আয়নাল হক,দীনেশ চন্দ্র রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।কিশামত হরকলি মাঝাপাড়ার লোকজন অনেক খুশি তাদের আর কাঁদা দিয়ে চলাচল করতে হবে না ৷আলোকিত ইউপি সদস্য গোলজার হোসেন সাংবাদিককে বলেন আমার ওয়ার্ড বাসীকে সাথে নিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আসতেছি৷আমার ওয়ার্ডের প্রায় সব রাস্তা ইট বিছানো হয়েছে ৷এদিকে তার অসংখ্য উন্নয়নমূলক কাজ দেখে এলাকাবাসী আবারো গোলজার হোসেনকে ইউপি সদস্য হিসেবে দেখতে চায় ৷
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত