প্রিন্ট এর তারিখ : ০১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬
ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ১৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ
||
শফিকুল ইসলাম,জেলা করেসপন্ডেন্ট,চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে ১৬টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।আজ মঙ্গলবার ৩০ শে জুন দিবাগত রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সূত্রে জানা যায় ব্যাটালিয়নের অধীনস্থ চামুচা বিওপির নায়েব সুবেদার (সিগন্যাল) মোঃ ময়নুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল ভোলাহাট উপজেলার চামুচা গ্রামের মাগুড়া মাঠ এলাকায় অভিযান চালায়।অভিযানে সীমান্ত পিলার ১৯৭/২-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা ১৬টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।বিজিবি জানায় জব্দ করা মোবাইল ফোনগুলো প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) আরও জানায় গত তিন মাসে সীমান্তে পরিচালিত বিভিন্ন অভিযানে এ পর্যন্ত মোট ১৩৩টি চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়েছে।বিষয়টির সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী,এসজিপি,বিএফএম,পিএসসি বলেন বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত