প্রিন্ট এর তারিখ : ২৮ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬
আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলস তাজহাট থানা পুলিশ,স্বস্তিতে নগরবাসী
||
মোঃ মানিক মিয়া,বিশেষ প্রতিনিধি। রংপুর মহানগরীর আইন-শৃঙ্খলা রক্ষায় ধারাবাহিক সফলতা দেখিয়ে প্রশংসা কুড়াচ্ছে রংপুর মেট্রোপলিটন পুলিশ-এর তাজহাট থানা পুলিশ।উপ-পুলিশ কমিশনার (অপরাধ) ও সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন)-এর দিকনির্দেশনায় এবং তাজহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত একাধিক অভিযানে মাত্র একদিনে তিনটি গুরুত্বপূর্ণ ঘটনায় ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।প্রথম অভিযানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকা থেকে চুরি হওয়া এসির তামার তার, আর্থিং পাইপ ও অন্যান্য সরঞ্জামসহ এক চোরকে দ্রুত গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। চুরি হওয়া মালামালও উদ্ধার করা হয়েছে,যা পুলিশের তাৎক্ষণিক তদন্ত ও পেশাদার দক্ষতার পরিচয় বহন করে।দ্বিতীয় ঘটনায় একটি স্পর্শকাতর ধর্ষণ মামলায় এজাহার দায়েরের পরপরই অভিযুক্তকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।ভিকটিমের নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণে পুলিশের সক্রিয় ভূমিকা সাধারণ মানুষের আস্থা আরও বাড়িয়েছে।অন্যদিকে পৃথক অভিযানে একটি ওয়ারেন্টভুক্ত আসামীকেও গ্রেফতার করা হয়েছে।নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে তাজহাট থানা পুলিশ অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করছে।স্থানীয় সচেতন মহল মনে করছে,অপরাধ দমনে তাজহাট থানার এই দ্রুত ও কার্যকর পদক্ষেপ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এমন নিষ্ঠা ও পেশাদারিত্ব জনমনে নিরাপত্তা ও স্বস্তির বার্তা দিচ্ছে।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত