প্রিন্ট এর তারিখ : ২২ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬
মাদকের বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারিঃ ওসি আব্দুল কাদের
||
মোঃ আব্দুল কাহার সিদ্দিকী,জেলা করেসপনডেন্ট,রংপুর। রংপুর সদর উপজেলাতে যারা মাদক ব্যবসা করে ও মাদক সেবন করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন রংপুর কোতয়ালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি ) আব্দুল কাদের মাদকের বিরুদ্ধে সদর থানা পুলিশ কঠোর অবস্থানে।ওসি সাংবাদিককে বলেন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীর সঙ্গে কোন আপোষ নেই তাদেরকে আইনের আওতায় আনা হবে। রংপুর সদর উপজেলাতে যারা মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের প্রশ্রয় দেয় তাদেরও ছাড় দেয়া হবে না বলে জানান তিনি। যারা মাদকের সাথে জড়িত আছেন তারা সময় থাকতে ভাল হয়ে যান।রংপুর সদর উপজেলার জনসাধারণকে উদ্দেশ্যে বলেন আপনার ছেলে ও মেয়ে কোথায় যায় কার সাথে মিশছে সেদিকে খেয়াল রাখতে হবে।অল্প বয়সের আপনাদের ছেলে ও মেয়েদের হাতে এন্ড্রয়েড ফোন দিবেন না। রংপুর সদর উপজেলাতে যেকোনো ধরনের অপরাধ দমনে রংপুর কোতয়ালী সদর থানা পুলিশ ২৪ ঘন্টা সোচ্চার আছে।রংপুর সদর উপজেলার প্রতিটি এলাকার সচেতন মানুষের সহযোগিতা পেলে মোবাইল জুয়া ও মাদক সহ সব ধরনের অপরাধ নির্মূল করা সম্ভব হবে বললেন (ওসি) আব্দুল কাদের।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত