প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ১৮০ দিনে ১০০০টি বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন
||
শফিকুল ইসলাম,জেলা করেসপন্ডেন্ট, চাঁপাইনবাবগঞ্জ। মাননীয় প্রধানমন্ত্রীর "৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ" কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে এক বিশেষ সবুজায়ন উদ্যোগ।চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে "১৮০ দিনে ১০০০টি বৃক্ষরোপণ" কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।শনিবার ১৩ ই জুন মহানন্দা সেতুর সংযোগ সড়কের পাশে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক ও চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) উজ্জ্বল কুমার ঘোষ।আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান,সদর উপজেলার নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, চাঁপাইনবাবগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন অর রশীদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ তৌফিকুল ইসলাম, উদ্বোধনকালে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।মাননীয় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রাকে সফল করতে এই ১৮০ দিনে ১০০০টি গাছ লাগানোর উদ্যোগটি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে আরও সবুজ ও পরিবেশ বান্ধব করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।সমগ্র কর্মসূচিটি যৌথভাবে বাস্তবায়ন ও আয়োজন করছে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা।অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত