প্রিন্ট এর তারিখ : ১৪ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬
মিরপুর উপজেলা প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
||
মোঃ আশিক আলী,করেসপন্ডেন্ট,মিরপুর,কুষ্টিয়া। কুষ্টিয়া মিরপুর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে,অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্য স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুধীজনরা অংশ নেন।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোঃ শামসুল হক, উপস্থিত ছিলেন উপদেষ্টা ও মাটির পৃথিবীর সম্পাদক এমএ জিহাদ,সহ-সভাপতি মোঃ ওমর ফারুক,সাধারণ সম্পাদক খন্দকার মোঃ রিপন,উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও আন্তর্জাতিক প্রেসক্লাব কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সোহেল খন্দকার,যুগ্ম-সম্পাদক জালাল উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,নির্বাহীসহ সদস্যসহ প্রেসক্লাবের সকল সদস্য বৃন্দ। বক্তারা বলেন পেশাগত ব্যস্ততার ফাঁকে ঈদ পুনর্মিলনীর মতো আয়োজন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহমর্মিতা বাড়ায়।সাধারণ সম্পাদক তার বক্তব্যে বলেন "বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের দর্পণ হিসেবে সাংবাদিকরা যে ভূমিকা রাখছেন,তা প্রশংসনীয়।অনুষ্ঠান সঞ্চালনা ও সার্বিক পরিচালনায় ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মোঃ রিপন।অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের জন্য দুপুরের আপ্যায়নের ব্যবস্থা করা হয়।আগত অতিথিরা জানান যে প্রতি বছর ঈদের পর সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের নিয়ে এই পুনর্মিলনীর আয়োজন করা হয়,যা পেশাগত সম্পর্কের পাশাপাশি ব্যক্তিগত হৃদ্যতাকেও দৃঢ় করে।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত