প্রিন্ট এর তারিখ : ১৪ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬
গঙ্গাচড়ায় এনসিপি উপজেলা কমিটিকে ফুলেল সংবর্ধনা
||
মোঃ আব্দুল কাহার সিদ্দিকী জেলা করেসপন্ডেন্ট,রংপুর। রংপুরের গঙ্গাচড়া উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর নবগঠিত আহ্বায়ক কমিটিকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছে সংগঠনটির বেতগাড়ী ইউনিয়ন কমিটি। আজ শুক্রবার স্থানীয় বেতগাড়ীহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক উৎসব মুখর পরিবেশে এই শুভেচ্ছা বিনিময় ও বরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বেতগাড়ী ইউনিয়ন এনসিপির নেতৃবৃন্দ নবগঠিত উপজেলা কমিটির নেতাদের ফুলের মালা পরিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা এনসিপির নবগঠিত কমিটির আহবায়ক সাজু আহমেদ লাল,সদস্য সচিব মোঃ শাহিনুর ইসলাম,যুগ্ম সদস্য সচিব সামিউল ইসলাম শুভ এবং দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান দুলু ।শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত নেতৃবৃন্দ দলের সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল,শক্তিশালী ও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।এ সময় বেতগাড়ী ইউনিয়ন ও উপজেলা এনসিপির বিভিন্ন স্তরের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত