প্রিন্ট এর তারিখ : ১০ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬
নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী
||
বিশেষ প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ। বাংলাদেশের নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ মঙ্গলবার ৯ ই জুন বিকেলে জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনের বিরতিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঋতুপর্ণার হাতে চেক তুলে দেওয়া হয়।এর আগে ২০২৫ ইং সালে ক্যানসারে আক্রান্ত ঋতুপর্ণা চাকমার মায়ের চিকিৎসার জন্যও সহায়তা করেছিল বিএনপি।তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এবং "আমরা বিএনপি পরিবার"-এর আহবায়ক আতিকুর রহমান রুমন রাঙ্গামাটির দুর্গম এলাকায় অবস্থিত ঋতুপর্ণার বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজ খবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।ঋতুপর্ণার হাতে চেক তুলে দেয়ার সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন,বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত