প্রিন্ট এর তারিখ : ১০ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬
রংপুরে বিশেষ টহল ও ওয়ারেন্ট অভিযানে তিনজন পুলিশের জালে
||
মোঃ মানিক মিয়া,বিশেষ প্রতিনিধি। রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কোতয়ালী থানার পৃথক অভিযানে নন-এফআইআর প্রসিকিউশন ও গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে মোট তিনজন আসামীকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায় উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এবং সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন)'র নির্দেশনায় অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে ৯ জুন দিবাগত রাত ১টা ৩০ মিনিটে এসআই (নিঃ) মোঃ আকতারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় টহল ডিউটি পরিচালনা করেন।এ সময় গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানাধীন গুপ্তপাড়া প্রাইমারি স্কুলের পাশ থেকে সন্দেহজনকভাবে উদ্দেশ্যহীন ঘোরাফেরার দায়ে দ্বীন ইসলাম সজল (২২) ও মোঃ সুমন মিয়া (২১) নামে দুই যুবককে আটক করা হয়।পরে তাদের বিরুদ্ধে রংপুর মহানগরী পুলিশ আইন,২০১৮-এর ৮৭ (ঘ) ধারা মোতাবেক নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে। তাদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।এদিকে একই দিনে কোতয়ালী থানার নিয়মিত অভিযান ও ওয়ারেন্ট তামিল কার্যক্রমের অংশ হিসেবে সিআর-৬৩/২৫ মামলার পরোয়ানাভুক্ত আসামী মোঃ রেদোয়ান হোসেনকে তার আদর্শপাড়াস্থ নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অপরাধ নিয়ন্ত্রণ ও ওয়ারেন্ট তামিলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত