প্রিন্ট এর তারিখ : ২৪ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬
ভুয়া ছবি ও এআই প্রযুক্তি ব্যবহার করে অপপ্রচারের অভিযোগ,স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ
||
বিশেষ প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি ও অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ঢাকা মহানগর উত্তরের পল্লবী থানা শাখার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ লিপিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।প্রতিবাদ লিপিতে উল্লেখ করা হয় যে পল্লবী থানা এবং এর অন্তর্গত ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলে "জাকির হোসেন সোহেল" নামে কোনো কর্মী বা সদস্য নেই।সংগঠনটির দাবি,ঐ ব্যক্তি একজন ধর্ষণকারী ও হত্যাকারী হিসেবে চিহ্নিত এবং তার সাথে স্বেচ্ছাসেবক দলের কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই।সংগঠনটির নেতৃবৃন্দ অভিযোগ করেন একটি কুচক্রী মহল মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে হেয় প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যে এআই প্রযুক্তি ব্যবহার করে সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে।ঢাকা উত্তর অন্তর্ভুক্ত পল্লবী থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান বাবু এবং সদস্য সচিব রবিউল করিম বাবু স্বাক্ষরিত এই প্রতিবাদ লিপিতে এ ধরনের ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানানো হয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করার আহ্বান জানানো হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত