প্রিন্ট এর তারিখ : ১৬ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬
রংপুরের হাজীরহাটে জুয়া খেলায় ব্যস্ত,পুলিশের হাতে আটক ৪ জন
||
মোঃ মানিক মিয়া,বিশেষ প্রতিনিধি। রংপুরে জুয়ার আসরে অভিযান, ৪ জুয়াড়ি আটক।রংপুর মহানগরীর হাজীরহাট থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জুয়ার আসর থেকে ৪ জনকে আটক করেছে পুলিশ।গতকাল বৃহস্পতিবার ১৪ ই মে ২০২৬ ইং রাতে হাজীরহাট থানা পুলিশের অভিযানে তাদের আটক করা হয়।গ্রেফতারকৃত আসামিরা হলেন- মোঃ আব্দুল মোন্নাফ (৫৬),ভুট্টু (৫৬),খুলু বাবু (৫০) ও সেরেকুল। তারা সবাই হাজীরহাট থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৫২টি তাস এবং নগদ ২১০ টাকা উদ্ধার করা হয়।এ ঘটনায় আরপিএমপি হাজীরহাট থানায় নন-এফআইআর প্রসিকিউশন নং-৪৭/২৬,ধারা ৯৩ রংপুর মহানগরী পুলিশ আইন ২০১৮ ইং অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত