প্রিন্ট এর তারিখ : ১৬ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬
দেশের মানুষের ভাগ্য বদলে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রীঃ ভূমিমন্ত্রী
||
বিশেষ প্রতিবেদক,দৈনিক নাসা নিউজ। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের ভাগ্য বদলে কাজ করে যাচ্ছেন।তিনি সবার সাথেই মিশে থাকেন।আজ শুক্রবার ১৫ ই মে দুপুরে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) উদ্যোগে রাজশাহী বিভাগে স্থাপিত 'আইএসপিএবি-নিক্স আঞ্চলিক পপ" এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ভূমিমন্ত্রী বলেন শিক্ষানগরীকে পরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে। এই নগর অত্যন্ত পরিষ্কার ও পরিচ্ছন্ন। নগরের মানুষগুলো ভদ্র ও নম্র এবং শান্ত। অনেক আগে থেকেই রাজশাহী মহানগরকে পরিকল্পিত হিসেবে গড়ে তোলা হচ্ছে। এই শহরের ময়লা ধুলোবালিগুলো সন্ধ্যা থেকে রাতের মধ্যেই পরিষ্কার করা হয়। বুঝতেই পারে না যে কখন এই মহানগর পরিষ্কার হয়ে যায়।তিনি বলেন এই নগরের মাটির নিচ দিয়ে পানির লাইন করা রয়েছে।যা হয়েছে সব কিছুই পরিকল্পিতভাবে।ভবিষ্যতে আরও সুন্দর এবং পরিচ্ছন্ন হবে।এই নগরে মানুষ নিরাপদে চলাফেরা করতে পারে। যদিও কিছু কিছু সময় সমস্যা তৈরি হয়। তবে কেউ অপরাধ করে পার পায় না, তাদেরকে ধরে ফেলা হয়।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত