প্রিন্ট এর তারিখ : ১৬ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬
ব্যবসায়ী সমিতির নির্বাচনে একচ্ছত্র জয়, উল্লাসে কাফি-বুলেট পরিষদ
||
শফিকুল ইসলাম,জেলা করেসপন্ডেন্ট,চাঁপাইনবাবগঞ্জ। উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ঐতিহাসিক আব্দুল মান্নান সেন্টু মার্কেট ব্যবসায়ী সমিতির দ্বিবার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ ইং।আজ শুক্রবার ১৫ ই মে ২০২৬ ইং অনুষ্ঠিত এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী প্যানেলকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে নিরঙ্কুশ জয়লাভ করেছে "কাফি-বুলেট'" প্যানেল।নির্বাচনে সভাপতি পদে আলহাজ্ব আব্দুল্লাহিল কাফি এবং সাধারণ সম্পাদক পদে সোহেল রানা বুলেট বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।তাদের এই অভাবনীয় বিজয়ে পুরো মার্কেট এলাকায় ব্যবসায়ী ও সমর্থকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস ও উৎসবের আমেজ বিরাজ করছে।সরেজমিন এবং নির্বাচন কমিশন সূত্রে জানা যায় এবারের দ্বিবার্ষিক নির্বাচনে মূলত দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে।যার মধ্যে "কাফি-বুলেট" প্যানেল।অন্যদিকে মূল প্রতিদ্বন্দ্বী ছিল "সঞ্জু-রনি" প্যানেল।সকাল থেকেই সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণ অংশগ্রহণে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়।গণনা শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে সরকারি ফলাফল ঘোষণা করে যেখানে সঞ্জু-রনি প্যানেলকে ভোটে পরাজিতের ব্যবধানে হারিয়ে কাফি ও বুলেটের নেতৃত্বাধীন প্যানেলটি পূর্ণ প্যানেলে জয়লাভের গৌরব অর্জন করে।নব-নির্বাচিত সভাপতি আব্দুল্লাহিল কাফি এবং সাধারণ সম্পাদক সোহেল রানা বুলেট!। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভোটার ও সাধারণ ব্যবসায়ীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।তারা জানান এই জয় সাধারণ ব্যবসায়ীদের অধিকার ও মার্কেট উন্নয়নের জয়। আগামী দুই বছর ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা,সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং আব্দুল মান্নান সেন্টু মার্কেটের ব্যবসায়িক পরিবেশকে আরও আধুনিক ও গতিশীল করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।এদিকে সরকারি ফলাফল ঘোষণার পর পরই নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন মার্কেটের সাধারণ ব্যবসায়ী ও শুভাকাঙ্ক্ষীরা।একটি সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও নির্বাচন কমিশনকেও ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত