প্রিন্ট এর তারিখ : ১৬ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬
রংপুর কোতয়ালী থানার অভিযানে ইয়াবাসহ আটক-১
||
মোঃ মানিক মিয়া,বিশেষ প্রতিনিধি। রংপুর মহানগরীর কোতয়ালী থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)।গতকাল বৃহস্পতিবার ১৪ ই মে রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে কোতয়ালী থানাধীন ১৩ নম্বর ওয়ার্ডের রংপুর-টু-বদরগঞ্জ সড়কের মুন্সির মোড় শেখপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ মোক্তারুল ইসলাম (২৭)। তিনি মধ্য পীরজাবাদ মুন্সির মোড় শেখপাড়া এলাকার বাসিন্দা।পুলিশ জানায় উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এর নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) ও কোতয়ালী থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এসআই মোঃ আকতারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।গোপন সংবাদের ভিত্তিতে মোক্তারুল ইসলামের নিজ বসতঘরের শয়নকক্ষে অভিযান চালিয়ে বিছানার চাদরের নিচ থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ০.৬ গ্রাম এবং আনুমানিক মূল্য ১ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।এ ঘটনায় কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ ইং এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত