প্রিন্ট এর তারিখ : ০৬ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬
রংপুরে শৃঙ্খলা অটুট রেখে সফল পুলিশের অভিযান
||
মোঃ মানিক মিয়া, বিশেষ প্রতিনিধি। রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন হাজীরহাট থানা এলাকায় বিশেষ অভিযানে এক ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায় উপ-পুলিশ কমিশনার (অপরাধ) এর নির্দেশনায় হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মোঃ আব্দুস সালাম মিয়া এবং সঙ্গীয় ফোর্স আজ বুধবার ৬ ই মে ২০২৬ ইং দিবাগত রাত আনুমানিক ২:৩০টার দিকে অভিযান পরিচালনা করেন।এসময় থানাধীন জগদীশপুর মিরপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে জিআর ২৬৫/২২ ও জিআর ৩৪৫/২০ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ আক্তারুল ইসলাম (মেকার)'কে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীর পিতা মোঃ আব্দুর রাজ্জাক।পুলিশ জানায় অভিযানের সময় এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।পরে গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত