প্রিন্ট এর তারিখ : ০৬ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬
মিরপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন,মিলবে জলাবদ্ধতার সমাধান
||
মোঃ আশিক আলী,করেসপন্ডেন্ট,মিরপুর,কুষ্টিয়া। কুষ্টিয়ার মিরপুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।উপজেলা প্রশাসনের উদ্যোগে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে সারা দেশব্যাপী নদী-নালা-খাল, জলধার খনন ও পুনঃখনন অংশ হিসেবে বুধবার সকালে ধুবইল ও চিথলিয়ায় এ খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ বলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে খাল খনন কর্মসূচির উদ্যোগ নিয়েছিলেন,তা বর্তমান প্রধানমন্ত্রীর তারেক রহমানের হস্তক্ষেপে আধুনিকতম মডেলে রূপ নিয়েছে।সরকার আগামী পাঁচ বছরের মধ্যে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে।খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, সেচ সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টি হবে।সরকারের ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে এ খাল খননের মাধ্যমে কৃষির বিকাশে আরো সমৃদ্ধ হবে।এ সময়ে উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঈশিতা আক্তার, মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। ধুবইলইউনিয়নে ১ হাজার ৬শ ৮০ মিটার ও চিথলিয়া ইউনিয়নে ১ কিলোমিটার খাল খনন করা হবে।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত