প্রিন্ট এর তারিখ : ০৬ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬
মানবিক দৃষ্টান্ত স্থাপন-হাসপাতালের রোগীদের খাবারের দায়িত্ব নিলেন এমপি বুলবুল
||
শফিকুল ইসলাম,জেলা করেসপন্ডেন্ট,চাঁপাইনবাবগঞ্জ। ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের রোগীদের জন্য নিয়মিতভাবে খাদ্য সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।আজ মঙ্গলবার ৫ ই মে দুপুরে হাসপাতালের করিডোরে খাদ্য সরবরাহ এই কর্মসূচীর উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।এ সময় তিনি হাসপাতালের চিকিৎসা সেবার মানোন্নয়ন এবং রোগীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করে বলেন ২৫০ শয্যা হবার পরেও সরকারীভাবে এখানে ১ শত জন রোগীর জন্য খাবার সরবরাহ করা হতো।কিন্তু চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালের রোগীদের খাদ্য সহায়তার পরিধি বাড়ানো হয়েছে।আর তাই হাসপাতালের রোগীদের খাবার ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনতে আগে যেখানে ১ শত জন রোগী খাবারের সুবিধা পেতেন সেখানে এখন থেকে ২৫০ জন রোগী সরকারীভাবে এই খাদ্য সুবিধা পাবেন।তিনি আরো বলেন পর্যায়ক্রমে হাসপাতালের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করা হচ্ছে এবং রোগীদের আরও উন্নত চিকিৎসা সেবা প্রদানে প্রচেষ্টা অব্যাহত থাকবে।এ সময় অন্যান্যের মধ্যে সাবেক এমপি লতিফুর রহমান,পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানি,সদর আমীর হাফেজ আব্দুল আলীমসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত