প্রিন্ট এর তারিখ : ১৬ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬
সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে সিরাপসহ আটক এক
||
শফিকুল ইসলাম,জেলা করেসপন্ডেন্ট,চাঁপাইনবাবগঞ্জ।চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ, একটি প্রাইভেট কার এবং একজন আসামীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।গতকাল মঙ্গলবার ১৪ ই এপ্রিল ২০২৬ রাতের প্রথম প্রহরে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) পৃথক দুটি অভিযান পরিচালনা করে মোট ৫৭৭ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপ জব্দ করা হয়।বিজিবি সূত্রে জানা যায় প্রথম অভিযানে সোনামসজিদ বিওপির একটি টহলদল শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামে সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে কৌশলগত অবস্থান নিয়ে একটি প্রাইভেট কারের গতিরোধ করে। এ সময় গাড়িতে তল্লাশি চালিয়ে ২৮ বোতল নেশা জাতীয় সিরাপসহ আব্দুল্লাহ আল-আরাফাত শুভ (২৬) নামে এক যুবককে আটক করা হয়। তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার শামুকখোল গ্রামের বাসিন্দা।অপর দিকে একই রাতে আরেকটি টহলদল বালিয়াদিঘী গ্রামে গণকবর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় আরও ৫৪৯ বোতল Eskuf DX সিরাপ উদ্ধার করে।তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ মাদক চক্রের সদস্যরা পালিয়ে যায়।আটককৃত আসামী জব্দকৃত মাদকদ্রব্য ও প্রাইভেট কারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত