প্রিন্ট এর তারিখ : ০৯ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬
রাজশাহীতে স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন
||
মোঃ আশিকুর রহমান বিপ্লব,রাজশাহী। রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানা পশ্চিম স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও পদ্মা গার্ডেন এলাকার বাসিন্দা মনিরুজ্জামান শান্তর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা,ষড়যন্ত্রমূলক ও হয়রানি মূলক মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার ৮ ই এপ্রিল বেলা ১২টায় নগরীর জিরো পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।এতে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ স্থানীয় এলাকাবাসী অংশগ্রহণ করেন।মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মোঃ সৈকত পারভেজ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল মতিহার থানার দক্ষিণের আহবায়ক দুর্জয় ইসলাম নাঈম এবং বোয়ালিয়া থানা পূর্বের বিপ্লবী আহবায়ক মোঃ শাকিল আহমেদ আলী।এছাড়াও উপস্থিত ছিলেন মতিহার উত্তর এলাকার বিপ্লবী আহবায়ক রাশেদুজ্জামান রাসেল।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বোয়ালিয়া পশ্চিমের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আজিজুল ইসলাম দীপ্ত।মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সাবেক মহিলা কাউন্সিলর মোসাঃ আলফাতুন্নেসা পুতুলসহ অন্যান্য নেতাকর্মীরা।মানববন্ধনে নেতাকর্মীরা বলেন মনিরুজ্জামান শান্তর বিরুদ্ধে দায়ের করা মামলা সম্পূর্ণ মিথ্যা,ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত।একটি স্বার্থান্বেষী মহল তাকে রাজনৈতিকভাবে হয়রানি ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে এই মামলা করেছে বলে তারা অভিযোগ করেন।তারা আরও বলেন যে মেয়ে মামলাটি করেছে সে একজন মাদকাসক্ত,তার সাথে একাধিক ছেলের মেলামেশা থাকায় মেস মালিক তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে।মানববন্ধন থেকে ২৪ ঘণ্টার মধ্যে এ মিথ্যা মামলা প্রত্যাহার এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়।অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দেন বক্তারা।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত