প্রিন্ট এর তারিখ : ০৭ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬
আইন অমান্য করে মাটি কাটায় ভেকু ট্রাক্টর সহ গ্রেফতার দুই
||
শফিকুল ইসলাম,জেলা করেসপন্ডেন্ট,চাঁপাইনবাবগঞ্জ।ঘটনাটি ঘটেছে ০৬-০৪-২০২৫ ইং তারিখ আনুমানিক রাত ৩ ঘটিকার পরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেন ড্যাং এলাকায় রাতের আধাঁরে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২জন গ্রেপ্তার ও মাটি পরিবহনের দায়ে মাটি ভর্তি ২টি ট্র্যাক্টরসহ ১টি এস্কেভেটর জব্দ করা হয়।আজ সোমবার ৬ ই এপ্রিল রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার হোসেন ড্যাং এলাকায় ডিবি পুলিশের এস.আই পলাশ চন্দ্র চৌধুরী ও সদর মডেল থানার এস.আই শাহাদাত হোসেন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১নং ওয়ার্ডের কল্যাণপুরের মৃত শুকুরুদ্দীন ছেলে রমজান আলী (৪০) ও নয়াগোলা হাটপাড়া'র মৃত মজিবর রহমানের ছেলে মোঃ হানিফ আলী (৩২)।স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে কৃষি জমি কেটে পুকুর খনন, বিভিন্ন এলাকায় কৃষি জমির মাটি কেটে একটি চক্র ইটভাটাসহ বিভিন্ন স্থানে সরবরাহ করছে। এতে জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়ছে। মাটিবাহী ট্রলি ও ট্রাক্টর চলাচলের কারণে পাকা সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে।সদর উপজেলার নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন কৃষি জমি ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে মাটি কাটা শুধু কৃষির ক্ষতিই করে না,ভবিষ্যৎ প্রজন্মের জন্যও বড় হুমকি সৃষ্টি করে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।এ ঘটনায় ডিবি পুলিশের এস.আই সাজ্জাদ হোসেন বাদী হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করেন এবং আসামীদের আদালতে মাধ্যমে জেল হাজতে পেরন করা হয়।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত