প্রিন্ট এর তারিখ : ০৬ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে হামের টিকা কার্যক্রম শুরু,পাচ্ছে ১ লাখ ৬৭ হাজার শিশু
||
শফিকুল ইসলাম,চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জে হাম রোগ প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচী-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।আজ রবিবার ৫ ই এপ্রিল সকালে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ মোঃ শাহাবুদ্দিন।এছাড়াও উপস্থিত ছিলেন জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মশিউর রহমান,জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।সিভিল সার্জন অফিস,চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের সহযোগিতায় এ কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে।জানা যায় এ বিশেষ টিকাদান কর্মসূচীর আওতায় জেলায় মোট ১ লাখ ৬৭ হাজার শিশুকে টিকা প্রদান করা হবে। আগামী ৫ ই এপ্রিল থেকে ২৩ শে এপ্রিল পর্যন্ত এ কার্যক্রম চলবে।৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই টিকার আওতায় আনা হবে।সদর,শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় এ টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।আয়োজকরা জানান হাম একটি সংক্রামক রোগ হলেও সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব।তাই সকল অভিভাবকদের তাদের সন্তানদের নির্ধারিত সময়ে টিকাদান কেন্দ্রে নিয়ে আসার জন্য আহবান জানানো হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত