প্রিন্ট এর তারিখ : ০৬ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬
হরিদেবপুর ইউনিয়ন পরিষদের জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মোজাহারুল
||
মোঃ আব্দুল কাহার সিদ্দিকী,জেলা করেসপন্ডেন্ট,রংপুর।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রংপুর সদর উপজেলার ২ নং হরিদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করেছেন জামায়াতে ইসলামী।দলটির পক্ষ থেকে হরিদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন হরিদেবপুর ইউনিয়নের যুব বিভাগের সভাপতি ও ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোজাহারুল ইসলাম ৷এক সংগঠনিক বৈঠকে রংপুর সদর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মাহবুবুর রহমান বেলাল আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান প্রার্থীর মোজাহারুল ইসলাম এর নাম ঘোষণা করেন ৷এ সময় উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মাজহারুল ইসলাম,রংপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা আব্দুল কাদের,হরিদেবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ আসাফ উদদৌলা লিপ্টন ও হরিদেবপুর ইউনিয়ন জামায়াতের ইসলামী সেক্রেটারী মোঃ জুলফিকার আলীসহ ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত