প্রিন্ট এর তারিখ : ০২ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬
কলাপাড়ায় নৌযান থেকে ৩ হাজার ২ শ লিটার ডিজেল ও ৩ হাজার লিটার পেট্রোল জব্দ করছে প্রশাসন
||
কলাপাড়া,পটুয়াখালী,প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান চালিয়ে ৩ হাজার ২০০ লিটার ডিজেল ও ৩ হাজার লিটার পেট্রোল জব্দ করেছে প্রশাসন।আজ বৃহস্পতিবার ২ রা এপ্রিল সকাল সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া পৌর শহরের পুরাতন ফেরিঘাট সংলগ্ন আন্ধারমানিক নদীতে নোঙঁর করা একটি ট্রলার থেকে ৩ হাজার ২০০ লিটার ডিজেল এবং ৩ হাজার লিটার পেট্রোল কলাপাড়া থানা পুলিশ জব্দ করে।পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব তরল জ্বালানী তেল জব্দ করেন।জব্দকৃত এসব তরল জ্বালানী সরকারি কোষাগারে জমা রাখা হয়।কলাপাড়ার বিসমিল্লাহ্ ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে এ তরল জ্বালানী ট্রলারটি'তে সরবরাহ করা হয়। এসময় অবৈধ ভাবে জ্বালানী তেল সরবারহের দায়ে বিসমিল্লাহ্ ফিলিং স্টেশনের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত তেল সরকারী কোষাগারে জমা রাখা হয়। লাইসেন্স বিহীন জ্বালানী তেল মওজুত,সরবরাহ ও পরিবহণের জন্য এ ট্রলারটি জব্দ করা হয়।নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন বিসমিল্লাহ্ ফিলিং স্টেশন থেকে এ তরল জ্বালানী নিয়ে অবৈধভাবে ট্রলারটি কলাপাড়া থেকে রাঙ্গাবালীর উদ্দেশ্যে রওয়ানা দেয়।পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রলার থেকে ৩ হাজার ২০০ লিটার ডিজেল ও ৩ হাজার লিটার পেট্রোল জব্দ করা হয়।তিনি আরো বলেন জ্বালানী তেলের সরবরাহ ও বাজার স্হিতিশীল রাখতে তেল মজুদদার ও অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত