প্রিন্ট এর তারিখ : ০২ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬
পাঁচবিবি এলবিপি স্কুলে এসএসসি বিদায়-২৬ ইং অনুষ্ঠিত
||
মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি,জয়পুরহাট।জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত লাল বিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের জন্য নবীন-বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আজ ১ লা এপ্রিল বুধবার বেলা ১১ টায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে বরণ-বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন। এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন,ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মোঃ তোফাজ্জল হোসেন,একাডেমীক সুপারভাইজার মোঃ জহুরুল ইসলাম, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম ও প্রেসক্লাবের সভাপতি মোঃ আজাদ আলীসহ প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীরা ও কর্মচারী গণ।এ সময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশ মূলক বক্তব্য রাখেন।বিশেষ করে আগামীতে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো ফলাফল করার বিভিন্ন উপায় সম্পর্কে বিস্তারিত তথ্য শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন তিনি।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত